বাংলাদেশ সকাল
সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, উপাধাক্ষ আব্দুস সোবাহান, সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, এনসিপির আহ্বায়ক আলী মুর্তজা,  বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ,  সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৎস্যচাষী ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্যক্রম হাতে নেয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাসিক কল্যাণ সভায় টানা তিনবার জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন আনোয়ার

উখিয়ার রোহিঙ্গা শিবিরের ভয়াবহ অগ্নিকাণ্ড

তিনে পা রাখলেন মিসবাহ, বাংলাদেশ সকালের সম্পাদকের শুভেচ্ছা

উখিয়ার বালুখালীতে আবারও বেপরোয়া চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সৈয়দ নুর ও আলমগীর

পথচারী নিয়ে ডিএনডি খালে ভেঙ্গে পড়ে যাওয়া ব্রিজটি সংস্কারের উদ্যোগ সিটি করপোরেশনের 

ছেলে সন্তান দেয় না ভরণ-পোষণ খরচ, বৃদ্ধ বাবার মামলা

মানবিক পুলিশ শওকতের বরখাস্ত হওয়া প্রসঙ্গেঃ বিষয়টা আরো সুন্দর হতে পারতো- শওকত 

ভারতের বিহারের খাগারিয়া জেলা জাতীয় কংগ্রেসের মহিলা শাখার ভারত যাত্রা শুরু

ভোমরা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিমলায় জাতীয় যুব দিবস ২০২৪ পালিত