বাংলাদেশ সকাল
সোমবার , ২৩ অক্টোবর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিএনপির নেতার জমি দখল ! সৎ ভাইয়ের পরিবারকে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসেন বাবলার বিরুদ্ধে সৎ ভাই-বোনদের জমি জোরপুর্বক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করায় সৎ ভাই বিলাল হোসেন ও তার চার বোনকে এসিড মেরে ঝলসে দেয়া ও হত্যার হুমকি দিচ্ছে। সোমবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভাই বিল্লাল হোসেন ও তার বোনেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিল্লাল হোসেন বলেন, তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রামের আমার পিতা নুর মোহাম্মদ ফকির দুই স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ কন্যা রেখে ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমরা দুই ঘরের সন্তান ওয়ারিশপ্রাপ্ত হই। কিন্তু ওই সময়ে আমি ও আমার বোনরা ছোট ছিলাম। বাবার মৃত্যুর পরে আমার সৎ ভাই ইউসুফ হোসেন বাবলা আমাকেসহ পরিবারের সকলকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। গত ২৪ বছর ধরে তার ভয়ে আমরা বাড়ীর বাহিরে বসবাস করছি। এ বছর ৭ মার্চ আমরা বাবার সম্পত্তি সৎ ভাই ইউসুফ হোসেন বাবলার কাছে দাবী করি। তিনি আমাদের সম্পত্তি দিতে অস্বীকার করেন। এনিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। তিনি সালিশ বৈঠকের সিদ্ধান্ত মানছেন না। উল্টো আমাদের বিরুদ্ধে আমতলী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। শুধু মামলা করেই খ্যান্ত হয়নি বাবলা। তিনি বর্তমানে আমাকে ও আমার চার বোনের পরিবারকে এডিস মেরে ঝলসে দেয়া ও হত্যার হুমকি দিচ্ছে। বাবার রেখে যাওয়া সম্পত্তি থাকা সত্তে¡ও ভোগ দখল করতে পারছি না আমরা। তার অব্যহত হুমকিতে আমার পালিয়ে বেড়াচ্ছি। জীবনের নিরাপত্তা চেয়ে গত ১০ মার্চ তালতলী থানায় সাধারণ ডায়েরী করেছি। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। দ্রæত পুলিশ প্রশাসনকে বিএনপি নেতা ইউসুফ হোসেন বাবলাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি। সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন, বোন পারুল আকতার, কাজল বেগম, সুরমা আক্তার ও স্ত্রী মরিয়র বেগম। উল্লেখ বিএনপি নেতা বাবলার বিরুদ্ধে গুলশান থানায় বিস্ফোরক, মংলা, আমতলী ও তালতলী থানায় মামলা রয়েছে।

বিল্লালের বড় বোন পারুল আকতার বলেন, সৎ ভাই ইউসুফ হোসেন বাবলা জমি দখলে নিয়েও শান্ত হয়নি, বর্তমানে আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। বাবার বাড়ীঘর থাকা সত্তে¡ও বাবলার ভয়ে বাড়ীতে যেতে পারছি না। বাবা মারা যাওয়ার পরে বাবলা আমার বৃদ্ধ মাসহ আমাদের বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে বাবলার শাস্তি দাবী করছি।

কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসেন বাবলা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে হয়রানী করতেই তারা মিথ্যা অভিযোগ দিয়েছে।

তালতলী থানার ওসি মোঃ শহীদুল ইসলাম খাঁন বলেন, বিষয়টি আমি অবগত নন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

স্ত্রী’র পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

সৌদীর সাম্মাম ফল এখন পাথরঘাটায়

বিমানের টিকেটের দাম কমানোর দাবী জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৬৩২, আহত ৩২৯

২৮ অক্টোবরের সমাবেশে যোগদানে জেএসএফ বাংলাদেশের আহ্বান

রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন, কালীগঞ্জের রমজান আলী 

ভূরুঙ্গামারীতে গাছসহ গাঁজা চাষী গ্রেপ্তার

স্বদিচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব দেখিয়ে দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, গড়তে চলেছেন ইতিহাস

গাজীপুরে আলোচিত ভূমিদস্যু মাহবুব আলম গ্রেপ্তার

মানিকছড়িতে বিশাল ছাত্র সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা