বাংলাদেশ সকাল
শনিবার , ২২ জুলাই ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভালো নেই উপকূলীয় জেলেরা !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ

তাওহিদুল ইসলাম শুভ,পাথরঘাটা বরগুনা॥  বরগুনার পাথরঘাটা সহ দেশের উপকূলীয় অঞ্চলে জেলেরা কষ্টে অনাহারে দিন কাটছে। এতে ভালো নেই উপজেলার হাজার হাজার জেলেরা। সমুদ্রে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকায় সংসারের ব্যয়ভার বহন ও মহাজনের কাছ থেকে নেওয়া ঋণের টাকা শোধ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।

প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিনের অবরোধ ঘোষণা করে মৎস্য অধিদপ্তর। দেশের মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে এ নিষেধাজ্ঞা জারি করে সরকার। তবে মৎস্য বিভাগ ঘোষিত নিষেধাজ্ঞার আগ থেকেই ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কারণে উপকূলে ইলিশ শিকার বন্ধ ছিল। গত দুই বছর করোনার প্রভাবে দেশব্যাপী লকডাউনে বাজার মন্দা যাওয়ায় লোকসানের মুখে পড়ায় অনেক জেলেই মাছ ধরতে যেতে পারেনি।

এদিকে গ্রামের বর্ষা মৌসুম হওয়ায় খেত-খামারে কোনো কাজ নেই। এ কারণে ঘরে বসেই বেকার সময় পার করতে হচ্ছে জেলেদের। সংসার চালানোর একমাত্র মাধ্যম ছিল জেলে পেশা। এখন বিকল্প কোনো আয়ের উৎস না থাকায় বিপাকে পড়েছেন জেলেরা।

পাথরঘাটার উপকূলীয় এলাকার জেলেপল্লী এলাকা ঘুরে দেখা যায় জাল দরি মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। জেলেরা বলেন, সরকারের পক্ষ থেকে শুধু চাল সহায়তা প্রদান করে, তাতে আমাদের কিছুই হয় না। প্রায় ২ মাস ধরে বেকার হয়ে আছি। এখনই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, বাকি দিনগুলো কী হবে জানি না।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দেশের জেলেরা সরকারের দেওয়া আইন মেনে চলছে। কিন্তু ভারতীয় জেলেরা এই সুযোগে বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ শিকার করে। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া নিবন্ধনের বাইরে অনেক জেলে রয়েছেন। এদের শিগগিরই নিবন্ধনের আওতায় আনা উচিত।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, জুন মাসের মধ্যে পাথরঘাটায় নিবন্ধিত ১১ হাজার ৪১১ জন জেলের মধ্যে প্রথম দফায় ৫৬ কেজি করে চাল জুন মাসের মধ্যেই বিতরণ করা হয়েছে।

পরবর্তী জুলাই মাসের শেষের দিকে বাকি ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। এ ছাড়া নিবন্ধনের বাইরে থাকা জেলেদের তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকার কাজ চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের পার্বতীপুরে সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ক্ষুদ্র পরিসর থেকে বেড়ে উঠা লড়াকু সৈনিক সমীর চন্দ্র শীল এর আজ জন্মদিন 

কক্সবাজার শহরে ছুরিকাঘাতে নিহত ২

অঢেল সম্পত্তির পাহাড় গড়েছেন বিপিএসসি’র গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন 

ঝিনাইদহে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন

গ্রেফতার আতংকে ঈদগাঁও আওয়ামী লীগের নেতাকর্মীরা 

নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

দেবহাটায় বই মেলা উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান 

‘দরদি’ সংগঠনের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার, নিন্দা জ্ঞাপন

মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত