বাংলাদেশ সকাল
শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে বস্তাবন্দি শাহিনের খুনি শফি গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বস্তুাবন্দি যুবকের মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকার মিরপুরের দুয়ারি পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন গ্রেফতারের ত‍থ‍্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামির নাম শফিকুল ইসলাম শফি (৩২)। সে উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের বাড়াইটারী এলাকার ঝালেম উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ওই এলাকার মন্দিরের পাশের একটি সুপারি বাগানে শাহিন আলম (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত‍্যা করে লাশ বস্তায় ভরে পাশের ধান খেতে রেখে পালিয়ে যায় শফিকুল। পরে রবিবার (১৫ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে এই হত‍্যা কান্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ওই দিন নিহতের ছোট ভাই সিদ্দিক আলম বাদি হয়ে শফিকুল, তার মামা নুর মোহাম্মদ ও মা সকিনা বেগম এই তিনজনকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় একটি হত‍্যা মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে চুরি যাওয়া মোবাইল ফোন ট্রাকিং এর মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার দুপুরে ঢাকার মিরপুর থানার দুয়ারি পাড়া থেকে মামলার প্রধান আসামিকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এর আগে মামলার অপর আসামি সকিনা বেগমকে নিজ বাড়ি এবং নুর মোহাম্মদকে দিনাজপুর থেকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসা বাদে শফি বলেন উক্ত হত‍্যা কান্ডের সাথে সে একাই জড়িত।

মামলার বাদী সিদ্দিক আলম জানান, আমার ভাইয়ের হত‍্যা কারী আটক হয়েছে শুনে খুশি হয়েছি। আমরা এই খুনির ফাসী চাই।

ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম জানান মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত‍্যা কান্ড ঘটেছে। শনিবার আসামিকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে হত‍্যা কান্ডে ব‍্যবহৃত আলামত সংগ্রহ করা হয়। দুপুরে আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সিটি উপনির্বাচনে জয়ী তাহসীন বাহার প্রথম নারী মেয়র 

পানছড়ির শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল, সেক্রেটারি নবীন 

শার্শায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

ঈদগাঁওতে সোনালী ফসল আমন ধান কাটা শুরু : শ্রমিকের চড়া দামে হতাশ চাষীরা 

ভবন অনুমোদনে জালিয়াতি, জানে আলমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়াণা

সীতাকুণ্ডে ‘ডায়াবেটিস প্রতিরোধে ও গণসচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা

৭মার্চ : গণমুক্তির ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি

পঞ্চগড়ের রাস্তা অবরোধ করে মানববন্ধন

আমতলীতে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত