বাংলাদেশ সকাল
বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৪ ১২:৫৩ পূর্বাহ্ণ

এনামুল হক ছোটন : “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ০২ জানুয়ারি ( বুধবার) দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেশে দুস্ত , দারিদ্র্য, অবহেলিত, অনগ্রসর ও সুবিধা বঞ্চিত ও সমস্যাগ্রস্থ পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য টেকসই নিরাপত্তাবেষ্টনী নিশ্চিত করার লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। যার ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা সমাজসেবা বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান,  সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম, প্রতিবন্ধীতা সনাক্তকরণ কর্মসূচির মতো আরো অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে।

এছাড়াও দেশের জনশক্তিকে দক্ষ করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ‌। যার মাধ্যমে দেশের যুব জনশক্তিকে সম্পদে পরিণত করা সম্ভব। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আ: কাইয়ুম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া ।

এছাড়াও জেলার বিভিন্ন সমাজসেবা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। বর্ণাঢ্য র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভাষা শহীদদের জন্য দোয়া ও খতমে কুরআনের মত উপযুক্ত কোন কিছু নাই : মুফতী মাসুম বিল্লাহ

কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী ঐক্যর জোট

রামগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত 

মাদক ক্রয়-বিক্রয়ের নিরাপত্তা নিশ্চিতেই অস্ত্র বহন করত হারুন : র‌্যাব

জঁমকালো আয়োজনে ঈশ্বরদীতে স্বতঃকন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহে দিন মজুরকে কুপিয়ে হত্যা 

তিস্তা ব্যারেজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

হাসিনাকে ফেরত চাইতে ‘সব কাজ’ শেষই করেনি ঢাকা, কী করবে দিল্লি? 

নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্প থেকে বাদ দেওয়া বৈষম্য: মাসুদুজ্জামান মাসুদ

জেলে থেকে ইলিশ মাছ লুট; লুট বন্ধ সহ মাছ ফেরৎ পেতে প্রশাসনের সাহায্য চান জেলে