বাংলাদেশ সকাল
রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় ২৬শে মার্চ পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

জহিরুল ইসলাম, যশোর॥ যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬শে মার্চ উপলক্ষে পৌরসভা কার্যালয় ও ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও পালন হয়েছে। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ।

রবিবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে সকল শহিদদের স্বরণে পুষ্প অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় স্থানীয় বিএম হাই স্কুল মাঠে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত সহ আরো অনেকে।

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে সকল শহিদদের স্বরণে পুষ্প অর্পণ ও র‌্যালী বের হয়। বিএম হাই স্কুল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানের পরে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল প্রাঙ্গণে সকল শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না সহ আরো অনেকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় ডিবি পুলিশের অভিযানে ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক ১

বৃটেনের ওয়েলসের কার্ডিফে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

রাণীশংকৈলে কোচের ধাক্কায় ভ্যান চালক গুরুতর আহত 

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ ময়মনসিংহ জেলা যুবলীগের 

হাতিয়ার চানন্দী ইউনিয়নে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত 

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে কক্সবাজারের ৯ উপজেলায় শান্তি সমাবেশ করবে আ.লীগ

চট্টগ্রামে নিখোঁজের আট দিনেও সন্ধান মেলেনি শিশু আয়নী’র

কালীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

এমএফজেএফ ও বিডি ক্লিনের সমুদ্র সৈকত পরিছন্নতা কর্মসূচী

ডাসারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত