বাংলাদেশ সকাল
শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর জেলা গোয়েন্দা পুলিশের জালে দুই ‘টাওয়ার প্রতারক’; উদ্ধার প্রায় ৯ লাখ টাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর) : যশোর ডিবি পুলিশের জালে ধরা পড়লো ‘নেটওয়ার্ক টাওয়ার’ স্থাপনের নামে প্রতারণা চক্রের দুই সদস্য। এসময় চক্রটির কাছ থেকে ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে যশোর ডিবির ওসি রূপন কুমার সরকার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন-বৃহস্পতিবার সাতক্ষীরা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে।

আটককৃতরা হলো-সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রেজাউল করিম (৫৫) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পূর্বপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫৮)।

দীর্ঘ এক মাস যাবৎ এ চক্রটি ছদ্মনাম ব্যবহার করে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলায় অফিস পরিচালনা করছিলো। তারা নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের প্রলোভনের ফাঁদে ফেলে মনিরামপুর উপজেলার ছিলিমপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী মমিনুর রহমানের কাছ থেকে গত ৮ জুলাই নগদ ২৪ লাখ হাতিয়ে নেয়।

এ ঘটনায় মমিনুর রহমান বাদি হয়ে অভয়নগর থানায় মামলা করেন। এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সনাক্ত করে।

সর্বশেষ বৃহষ্পতিবার ডিবি পুলিশের দুটি টিম নারায়নগঞ্জ ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে রেজাউল ও রফিকুলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ২৪ লাখ টাকার মধ্যে ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

গঙ্গাচড়ায় কৃষকদের কাছ থেকে ধান-চাল ক্রয় শুরু

মনিরামপুরের মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি; যশোরে বিলাসবহুল বাড়ি 

এড. আবুল ফজল তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধনী 

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ জন আটক, সবজি বোঝায় ট্রাক জব্দ

হত্যার উদ্দেশ্যে অপহরণ করে গলা ও মাথায় আঘাত; দুই আসামীসহ উদ্ধার অস্ত্র

সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মা’কে মারপিট ও বাড়ী থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্কুল কর্মচারী গুরুতর আহত, আটক -১

শিক্ষার্থীদের কারিগরী শিক্ষায় এগিয়ে আসতে হবে- শিক্ষা উপমন্ত্রী নওফেল

ফুলপুরে দুইদিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত