বিজয় মাহমুদ, স্টাফ রিপোর্টার :
যশোরে সামাজিক বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সংগঠন, সুশীল, সমাজ ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের মাসব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
গাছ সুরক্ষা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম, যশোর পৌরসভার প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল।
যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বোন কর্মকর্তা জনাব অমিতা মন্ডল গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, এক মাস ব্যাপী আমাদের এই সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে যশোরের বিভিন্ন জায়গার গাছ থেকে (পেরেক অপসারণ) কর্মসূচি মাসব্যাপী চলবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর সামাজিক বন বিভাগের আরও অন্যান্য সম্মানীয় কর্মকর্তা বৃন্দ।




















