বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ

নওগাঁর মান্দায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর নওগাঁ। এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানাকরা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠান হলো-শহিদুল ট্রেডার্স, হাজী স্টোর ও শরীফ ট্রেডার্স।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে শহিদুল ট্রেডার্সের সত্ত্বাধিকারী শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাজী স্টোরের সত্ত্বাধিকারী জাহাঙ্গীরকে ৩ হাজার টাকা, শরীফ ট্রেডার্সের সত্ত্বাধিকারী শুকুরকে ১ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অলীক গোবিন্দ সরকার এবং মান্দা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে বহিস্কৃত ৪ ইউপি চেয়ারম্যানকে দলে নিলাে আওয়ামী লীগ

না’গঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে দীর্ঘ বছর পর ইসদাইর বাজার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের জট খুললো  

চট্টগ্রামে নিউরোস্পাইন সোসাইটির ৪র্থ সম্মেলন উদ্বোধন

বরগুনায় নিহত মন্টু দাসের পরিবারের পাশে আফরোজা আব্বাস 

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের কার্যক্রম অচল, সেবা বঞ্চিত ব্যবসায়ীরা 

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫ জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

ফিলিস্তিনের হামাসকে ধ্বংস করা যাবে না: বোরেলের স্বীকারোক্তি

ঝিনাইদহে ১১ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ

রামগড়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উদ্ যাপন

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট’র উদ্যোগে বঙ্গবন্ধু’র ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন