বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে পুকুরে পরেছিল ইউপি সদস্যের মরদেহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগর উপজেলার শিবের মাধাইমুড়ি গ্রামের হাটগাড়ী পাড়া একটি পুকুরে পরেছিল শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক ইউপি সদস্যের মরদেহ। শফিক ওই গ্রামের হুজুর আলীর ছেলে এবং সে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া খানম, রাণীনগর থানাপুলিশ সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শফিুকলের বড় ভাই সাইদুর রহমান বলেন,শফিকুলের নিজস্ব পুকুরে মাছ ধরার জন্য বিদ্যুৎ চালিত মটর বসিয়ে পুকুর শুকাচ্ছিলেন। সোমবার সন্ধা সাড়ে ৬টা নাগাদ স্থানীয়রা পুকুরের পানিতে মটরের পাশে মরদেহ পরে থাকতে দেখে।

সাইদুর রহমান ধারনা করে বলেন, হয়তো পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে শফিকুলের মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া খানম, রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শণ শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, স্থানীয়রা বলেছেন ইউপি সদস্য শফিকুল বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। কিন্তু কখন কিভাবে মারা গেছে এটা কেউ দেখেনি বা বলতেও পারেনি। সুতরাং কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামরীতে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেবহাটার কুলিয়া ইউপি সদস্য ময়নার ইন্তেকাল, শোক প্রকাশ

কাশিয়ানীতে অবসর প্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

ঝিকরগাছায় প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শেরপুরে মেয়েকে ধর্ষণ, মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা  

সংযুক্ত আরব আমিরাতের দুবাই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুছ

চলে গেলেন না ফেরার দেশে জিমি কার্টার: বাদাম চাষি থেকে প্রেসিডেন্ট ও নোবেল জয়ী

ময়মনসিংহ রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা’ ও ‘শ্রেষ্ঠ সার্কেল’ শেরপুর জেলা পুলিশ

শুভেন্দুর অভিযোগ রাজ্য পুলিশের মদতেই গরুপাচার চলছে

যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারি বন্ধ হতে পারে টিকটক