বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লাখো মানুষের ভোগান্তির অবসান ও যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৭, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

 

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ : দীর্ঘ কয়েক মাস যাবত নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়া সোনালী ব্যাংক এর সামনের রাস্তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তার মধ্যে ঢালাই কৃত খাম্বা স্থাপন করে দেন। যাতে করে শহরে এই রাস্তা দিয়ে ট্রাক ও বাস চলাচল করতে না পারে। যানজট নিরসনের লক্ষ্যে এই কাজটি করেছিল। কিন্তু গত দুই তিন মাস যাবত গাড়ির ধাক্কা খেয়ে খাম্বাটি ভেঙ্গে রাস্তায় পড়ে যাওয়ায় গাড়ি চলাচলের বিঘ্ন সৃষ্টি সহ যানজট সৃষ্টি হচ্ছে।

রাস্তাটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টিতে পড়ার সাথে সাথে ২৭/৫/২৫ মঙ্গলবার সকাল নয়টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তাটির মধ্যে পড়ে থাকা খাম্বাটি সরিয়ে রাস্তাটি মেরামত করে দেন। এতে যানবাহন চলাচলের অনেক উপকার হবে এবং যানজট নিরসনে বিশেষ ভূমিকা পালন করবে।

নারায়ণগঞ্জ ট্রাফিক ইনচার্জ এম এ করিম কে জিজ্ঞাসা করলে তিনি বলেন রাস্তাটির মধ্যে থেকে পরিত্যক্ত খামবাটি সরিয়ে পুনরায় রাস্তাটি মেরামত করে দেওয়ায় যানজট নিরসন সহ জনগণের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করি ।কারণ চাষাড়া হচ্ছে নারায়ণগঞ্জের মূল পয়েন্ট তাই এ কাজটি আরো আগেই করা উচিত ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তাটি মেরামত করে দেওয়ায় যানজট নিরসনে বিশেষ ভূমিকা পালন করবে।

উপস্থিত এক অটো ড্রাইভার বাদলকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই খামবাটির কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হইত। রানিং গাড়ি এই জায়গায় থামিয়ে ফেলতে হতো। এবং অনেক অটো গাড়ি এই জায়গায় এক্সিডেন্টও হয়েছে এর কারণে। এই রাস্তাটির খামবাটি সরিয়ে রাস্তাটি মেরামত করে দেওয়ায় জনভোগান্তি কমেছে বলেন।

এজন্য জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপস্থিত অনেকেই। এবং সবাই বলাবলি করছে শুনেছি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক অনেক ভালো মনের মানুষ। আল্লাহপাক তাকে নেক হায়াত দান করুক যাতে আমাদের নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করতে পারে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুুনামগঞ্জের সম্প্রীতি রক্ষায় প্রতিটি পূজামন্ডপে কাজ করবে বিজিবি সদস্যরা : কর্নেল মোহম্মদ সাইফুল ইসলাম

ঈদগাঁওতে দুইদিন ব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শুরু

যশোরে যুবলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে গণধ’র্ষ’ণ মামলা

ঈদগাঁওর মাইজ পাড়ার খালটি খনন করা হবে : কাউকে ছাড় দেয়া হবেনা- সোহেল জাহান

ঢাকা মহাসমাবেশ সফল করার লক্ষে শাজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গদলের প্রস্তুতি সভা

রাণীনগরে সাবেক এমপি ইসরাফিল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

সুনামগঞ্জে বিএনপির ডাকে ঢিলেঢালা হরতাল পালিত, চলেনি দূরপাল্লার কোন যানবাহন 

বড়াই গ্রামে ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

যশোরের প্রেমবাগে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫

কোতোয়ালী মোড়ে অবস্থান কর্মসূচীতে শ্রমিক নেতা আবুল হোসেন আবু