বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

‘শান্তি কল্যান কামনায়’ শেষ হলো চন্দ্রপাড়া দরবারের ওরছ শরীফ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধ : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সদরপুর, ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী ২০২৫। বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরছ উদ্যাপিত হয়েছে। মোনাজাতে তামাম জাহানের সমস্ত অলী-আল্লাহ, গাউছ কুতুব, নজীব, নুজবা, নুক্বা, আখইয়ার, আবদাল, আওতাদদের হুজুরে সওয়াব পৌঁছানো হয়। এবং দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এদিন কুয়াশা শীত উপেক্ষা করে দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত, আশেক-জাকের ও ধর্মপ্রাণ মুসল্লীরা মোনাজাতে অংশ নেন।

চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্শবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত উপলক্ষ্যে অনুষ্ঠিত ওরছে আগের দিন থেকেই দূর-দুরান্ত হতে ভক্তরা দরবার শরীফে আসতে থাকেন। মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়সী আখেরি মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক হযরত শাহ্ এনায়েতপুরী (রহ.) এর নিকট বায়াত গ্রহণ করে খেলাফত প্রাপ্ত হন। পরে তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাড়ে চন্দ্রপাড়া শরীফ গ্রামে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ প্রতিষ্ঠা করে তরীকায়ে নক্শবন্দিয়া মোজাদ্দেদীয়ার দাওয়াত প্রচার করতে থাকেন। এই সুফী সাধক ১৯৮৪ সালের ২৮ মার্চ নিজ দরবার শরীফে ওফাত করেন। বর্তমানে তার একমাত্র পুত্র মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়সী দরবার শরীফের গদীনশীন পীরের দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

এতিমখানার জন্য  র‌্যাব ৬ কোম্পানি কমান্ডার লে: কমান্ডার এম এ নাজিউর রহমানের নববর্ষের উপহার 

বিক্ষোভের মুখে নাটোরের প্রাণ এ্যাগ্রো পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা

ট্রাম্পের অভিবাসী নির্বাসনের বিরুদ্ধে হেলির হু’ মকি

বাড়ি বাড়ি গিয়ে রামগড় ৪৩ বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

গৌরীপুরে বিএনপি-জামাত এর নৈরাজ্য প্রতিরোধে সোমনাথ সাহা’র নির্দেশে আ.লীগের শান্তি মিছিল  

হৃদরোগে আক্রান্ত হয়ে ভূমি অফিস সহায়ক নজরুল ইসলামের মৃত্যু !

রাণীশংকৈলে টাকা চুরির বিচার করতে গিয়ে মামলার আসামী গ্রাম পুলিশসহ এলাকাবাসী

দেবহাটার পল্লীতে গাছ কেটে বিনষ্ট করল দুর্বৃত্তরা

ফ্যাসিস্ট দোসর নাজিম ও ইয়াছের সোনালী ব্যাংক পিএলসি’র মুর্তিমান আতঙ্ক