বাংলাদেশ সকাল
শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেখ হাসিনার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : টুইট বার্তায় মোদি  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১:১৯ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে, খবর ও ছবি বাসস।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার সরকারের বিগত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক। আমাদের আলোচনায় যোগাযোগ, বাণিজ্যিক সংযোগ এবং আরও অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে নয়া দিল্লীতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর বিকেলে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতা বৈঠক করেন।

এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা তাঁর সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ১টা ১০ মিনিট) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। তাকে অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জার্দোশ।

বিমানবন্দরে একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্যও পরিবেশন করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন, তলিয়ে গেছে আমন বীজতলা

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দলীয় প্রতীক নিয়ে দৌড়ঝাঁপ 

নীলফামারীতে নতুন আলু মাঠেই ১শ টাকা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে ঈশ্বরদী আ’লীগের সভা 

আইনজীবি সাইফুল ইসলাম হ’ ত্যা; ৫ মামলায় ৭০ জন আইনজীবী, ২ সাংবাদিক আসামী

বনপাড়ায় পৌরসভায় জাকির , মাঝগাঁওয়ে দুলাল ও জোয়ারী ইউনিয়নে আকবর নির্বাচিত

কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুলাভাই নিহত; শ্যালক আহত 

মেহেরপুরে ৫১’তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দেবহাটার বিভিন্ন ইউনিয়নে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে ২৭০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেয়ে ভিষণ খু্শি