বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি বাতিল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর: শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি বাতিল ঘোষণা করেছে বিএনপি কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রহুল কবির রিজভী এই ঘোষণা দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি’র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানান তিনি।

এর আগে গেল বছরের ৪ নভেম্বর বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ওই কমিটিতে আহবায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে। কিন্তু আজ ২ জানুয়ারি এই কমিটি স্থগিত ঘোষণা করা হয়, ফলে প্রায় দুই মাস পর আংশিক কমিটি বাতিল হলো।

এর আগে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণার পরিবর্তে আংশিক কমিটি স্থগিত ঘোষণা করায় জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম নেয়।

এদিকে, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল দলের নেতা-কর্মীদের শান্ত থাকতে আহ্বান করেছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নেব ইনশাল্লাহ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত 

যশোর মাগুরা মহা সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

“ত্যাগ ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র”— ইউএনও মাহমুদ হাসান মৃধা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে দাড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী মাহমুদ আলী

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে ১০ পিস স্বর্ণের বার সহ গ্রেফতার ১

ময়মনসিংহে ক্লাব হাউসের ৭ম আউটলেটের শুভ উদ্বোধন

জনগনের যাকে পছন্দ হবে তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন – শেখ হাসিনা 

বরিশাল ডিভিশনাল সোসাইটি অফ বাফেলো নিউইয়র্ক এর আত্মপ্রকাশ: সভাপতি সৈয়দ ঝিলু এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ