বাংলাদেশ সকাল
শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সৌরভ হ’ ত্যায় খরিয়া কাজির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যা মামলার আসামি মনিরুজ্জামানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের ঘনিষ্ঠ সহচর মনিরুজ্জামানকে শুক্রবার (৮ অক্টোবর) রাতে শেরপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সাংবাদিকদের শনিবার (৯নভেম্বর)গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খাঁন।

মনিরুজ্জামান শ্রীবরদী উপজেলার খরিয়াকাজির চর ইউনিয়নের কাজিরচর গ্রামের মৃত মেরাজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শ্রীবরদী উপজেলার খরিয়া কাজির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যার ঘটনায় ২৭ আগস্ট সৌরভের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলার আসামি ছিলেন মনিরুজ্জামান।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খাঁন বলেন, মনিরুজ্জামানের নামে হত্যা মামলা রয়েছে। শেরপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাত বছরের শিশু ধর্ষণকারী পাষন্ড ইউসুফ আটক

পশ্চিম বাংলা সরকারের উদ্যেগে পর্যটকদের জন্য তৈরি হবে জামে মসজিদ

বেনাপোলে ভারতগামী যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার 

রাণীশংকৈলে “দৈনিক যায়যায়দিন” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘প্রধানমন্ত্রীর জামাতা বিএনপি করেন, তার স্বামী ছাত্রদলের সাবেক নেতা’ ভাইরাল মন্তব্যে যুব মহিলা লীগ থেকে বহিস্কৃত ফাতেমা আনোয়ার

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

মতিউরের স্ত্রী লাকীর দেখা মিলেছে

আগামীকাল ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহী 

যশোর জেনারেল হাসপাতালে মাদকাসক্ত নির্ণয়ের জন্য চালু হলো ডোপ টেস্ট