বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ

 

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় শেরপুর পৌর শহরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরাফত আলীকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে জেলা শহরের মোবারকপুর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরাফত আলী মোবারকপুর মহল্লার মৃত মোকসেদ আলী মাতবরের ছেলে।

র‌্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গত ০৪ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বাহির হয়। উক্ত গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর দিয়ে ম্যাজিস্ট্রেট বহনকারী একটি সাদা রংয়ের পিকআপ বেপরোয়া গতিতে পিছন দিক দিয়ে গেলে নিহত মোঃ মাহবুবুর আলম এর শরীরের উপর দিয়ে গাড়িটি চলে যায় এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

উক্ত ঘটনায় নিহতের মা মোছাঃ মাফুজা খানম শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং০৮ তারিখ ১২/০৮/২৪ অতপর মামলাটি নিয়ে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় মোবারকপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই মামলার আসামী মো. শরাফত আলীকে গ্রেফতার করে তারা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত শরাফত আলীকে শেরপুর সদর থানায় হস্তন্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। অপরাধীদের অবস্থান সনাক্ত এবং গ্রেফতারের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

নিসচা চেয়ারম্যানের সঙ্গে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

দুর্গা পূজা উপলক্ষে এলাকায় শান্তি বজায় রাখতে উস্তি থানার উদ্যোগে থানা কমিটির বৈঠক

রায়পুরায় আ.লীগ এর ৭৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

কানাডা থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন  দুর্ভোগের শিকার হাজীগঞ্জবাসী

দেবহাটায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

বরগুনায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ ও মামলা করায় পিতাকে হত্যা, পরিদর্শনে জামায়াতের আমির

ফুল ফুটুক আর না-ই ফুটুক পহেলা ফাল্গুন, ঋতু রাজ বসন্তের প্রথম দিন

২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষক গ্রেফতার