বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া গতির ট্রাকের চাপায় খোকা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার বাইটকামারী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকার রাজ মাহমুদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বাইটকামারী এলাকায় এক চায়ের দোকানে চা পান করার পর নালিতাবাড়ী-নকলা মহাসড়ক পার হচ্ছিলেন খোকা মিয়া। এসময় নালিতাবাড়ী থেকে নকলাগামী দ্রুতগতির পণ্যবাহী একটি ট্রাক খোকা মিয়াকে সড়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যায়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে ধরার চেষ্টা চলছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ব্যতীত লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

১লা ফাল্গুন, বিশ্ব ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৭০ কোটি টাকার ফুল বিক্রির আশা 

শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন 

বঙ্গমাতা পাশে থাকাতেই জাতির পিতার সাফল্য অর্জন সহজ হয়েছে : প্রধানমন্ত্রী

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা

ব্রয়লার মুরগি ও নিত্যপণ্যের সিন্ডিকেটকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি ক্যাবের

জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধে ফাটল, শংকিত কৃষক

কুমিল্লা সিটি উপনির্বাচনে জয়ী তাহসীন বাহার প্রথম নারী মেয়র 

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় রুপপুর প্রকল্পের ১ শ্রমিক নিহত, আহত ২

সংযুক্ত আরব আমিরাতে আবার ও সোনার দাম কমেছে

‘শেরাটন সেন্টার টরেন্টো হোটেলে’ ফোবানা সম্মেলনের পর্দা উঠছে শুক্রবার