বাংলাদেশ সকাল
শনিবার , ৮ মার্চ ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে বিশ্ব নারী দিবস উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

 

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) :

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিসিডিবি এর এনগেজ প্রকল্পের আয়োজনে নারী সদস্যদের উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ৮ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি এর এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমরা নারী, আমরা পারি, নারীর শ্রম বৈষম্য বিলোপ করি, উন্নয়নশীল দেশ গড়ি, নারী অধিকার প্রতিষ্ঠা করি, বৈসাম্যহীন দেশ গড়ি সহ নানা স্লোগানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এনগেজ প্রকল্পের প্রজেক্ট অফিসার নিলীমা রানীর সভাপতিত্বে উক্ত বিশ্ব নারী দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপিকা রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিআরসি এর সম্পাদক শহর আলী, ভিএসও এর (ভিএল) মমিনুর রহমান, সিসিডিবি এর অন্যান্য প্রকল্পের সহকর্মীবৃন্দ প্রমূখ।

নারীর শ্রম বৈষম্য, নারী অধিকার প্রতিষ্ঠায় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন উপস্থিত সকল বক্তারা।

তারা আরও বলেন, নারী-পুরুষ একটি গাড়ির চাকাস্বরুপ। নারী ছাড়া পুরুষের কাজ পরিপূর্ণতা অর্জন করতে পারে না। দেশের উন্নতিতে নারীদের অবদান অবিস্মরণীয়। নারী পরিবার থেকে শুরু করে জাতীয়ভাবে অবদান রাখছে। নারীদের পরিবারে অধিকার নিশ্চিত করতে পারলে সমাজে অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশের উন্নয়নে নারীরা আরও অবদান রাখতে পারবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার সৈকতে দেশীয়দের সমাগম থাকলে ও নেই ভিনদেশীয় পর্যটক 

টানা তৃতীয়বার মেয়র হিসেবে শপথ নিলেন জননেতা মতিয়ার রহমানের 

যশোরে ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ৩ জনের

ভুল আগাছানাশক ঔষুধে কৃষকের ৩০০ বিঘা জমির রসুন পুড়ে নষ্ট

পটল চাষে ব্যাস্ত সময় পার করছে ঝিকরগাছার চাষীরা 

এইচএসসি পরীক্ষায় ফেল; যশোর শিক্ষাবোর্ডে বিক্ষোভ, বৈষম্যহীন রেজাল্টের দাবিতে আল্টিমেটাম 

পাবনার ঈশ্বরদী মশুরিয়া পাড়ায় মসজীদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দেবহাটা পারুলিয়া দাশ পাড়ায় ব্যতিক্রমধর্মী প্লাস্টিক বোতলের গেট

ঈদগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

কবিরাজী তুকতাক হোমিওপ্যাথি এলোপ্যাথি সর্বরোগের চিকিৎসা দেন আঃ আজিজ, দেখার কেউ নেই