বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

“সরকারী মাল, দরিয়া মে ঢাল” আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট ও দখল হলেও দেখার কেউ নেই! 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা)’র বরগুনা জেলার আমতলী অফিসের পনের – বিশ একর  এলাকা জুড়ে অরক্ষিত এলাকায় ২০ টনের অধিক ব্রিজের পুরাতন ঢালাই লোহা ছড়িয়ে ছিটিয়ে ডোবার পানিতে নিমজ্জিত থাকা অবস্থায় বিনষ্ট হচ্ছে । কেবল ঢালাই লোহাই নয় রয়েছে বিভিন্ন স্থাপনাও। যা এক সময় কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্টদের পদচারণায় মুখরিত ছিল। আমতলী ও তালতলী উপজেলার পানি উন্নয়ন বোর্ডের বৃহৎ এলাকার কোটি কোটি টাকার স্হাপনা ও সম্পত্তি দেখভালোর জন্য নিয়োজিত রয়েছে মাত্র একজন কার্য সহকারী।

লক্ষ লক্ষ টাকার ঢালাই লোহা পানিতে ডুবে বিনষ্ট হওয়ার উক্ত বিষয়ে জানতে চাইলে উক্ত কার্যসহকারী আলমগীর হোসেন বলেন, আমি এখানে চাকুরীরতে আছি প্রায় ২০ বছর। যোগদানের পর থেকেই আমি এই ঢালাই লোহা গুলো পড়ে থাকতে দেখছি। এগুলো কত বছর ধরে পড়ে আছে জানতে চাইলে তিনি ৩০ থেকে ৩৫ বছর সময়ের কথা উল্লেখ করেন। এতো বছর হলেও এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়ছে কি-না জানতে চাইলে তিনি অফিসিয়াল বিভিন্ন জটিলতাকে ইঙ্গিত করেন যার অর্থ হচ্ছে “সরকারি মাল দরিয়া মে ঢাল”।

ঢালাই লোহার পরিমান,মূল্য ও অরক্ষিত অবস্থা থেকে খোয়া গেছে কিনা জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি। শুধুমাত্র বর্তমানে যা ছড়িয়ে ছিটিয়ে ও নিমজ্জিত অবস্থায় রয়েছে তার পরিমাণ আনুমানিক বিশ টনের বেশি যার  আনুমানিক বাজার মুল্য পনের থেকে বিশ লক্ষ টাকা হতে পারে বলে উল্লেখ করেন। কেবল ঢালাই লোহাই নয় পানি উন্নয়ন বোর্ডের আমতলী অফিসের কোটি কোটি টাকার একাধিক স্থাপনাও বিনষ্ট হচ্ছে। সেই সাথে অফিস এলাকা ও আমতলী-তালতলী উপজেলায় ওয়াপদার সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে। স্থাপনা গুলোর কয়েকটিতে দায়িত্বরত কার্যসহকারী তার গবাদি পশুর ফার্ম ও সংশ্লিষ্ট খাদ্য মজুদে ব্যবহার করছেন।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, পড়ে থাকা লোহার বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে স্বাস্হ্য সনদ ছাড়া গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে কসাইয়ের জরিমানা

ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ১২ জানুয়ারি

ভোটের দিন কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছালে স্বচ্ছতা বাড়বে : সিইসি

সিংড়ায় বয়সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় কিশোরী সমাবেশ

রাণীনগরে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে বিএসটিআইয়ে’র অভিযানে ২৪ হাজার টাকা জরিমানা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার; আটক ৩

ডাসারে মুক্তিযোদ্ধাদের সম্মানে তারেক রহমানের সৌজন্যে কম্বল বিতরণ

আমতলীতে ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী’র মনোনয়ন পত্র বাতিল

চাকুরী দেবার আশ্বাস দিয়ে বিশ লক্ষ টাকা হাতিয়ে নিলেন কারারক্ষী শামীম