বাংলাদেশ সকাল
শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় কাটার দায়ে মামলা ও জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অবৈধভাবে পাহাড় কাঁটার অপরাধে এক মাদরাসার পরিচালককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এক আইনজীবিসহ তিনজনের বিরুদ্ধে বালু মহাল ও পাহাড়কাটার অপরাধ আইনে মামলা দায়ের করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলাউদ্দিন আমাদের মময় কে জানায়, উপজেলার জঙ্গল সলিমপুরে কতিপয় ভূমিদস্যু অবৈধভাবে পাহাড় কেটে প্লট বিক্রি করার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাহাড় কাটার সত্যতা পেয়ে হযরত খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার পরিচালক আব্দুল হককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ৪ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ছিন্নমূল ১ নম্বর সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে একই অপরাধে চট্টগ্রামের বাঁশখালীর অ্যাডভোকেট ইমরানুল হক, আব্দুল হক এবং চট্টগ্রামের পাহাড়তলীর নুরনাহার এর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন ও সীতাকুণ্ড থানার এসআই নাসির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল।

উল্লেখ্য, গত বছর জঙ্গল সলিমপুর কে অবৈধ দখল মুক্ত অভিযান পরিচালনা করে প্রায় তিন হাজার একর পাহাড় দখল মুক্ত করা হয়,এসব স্হানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে,বেশ কিছুদিন অভিযান বন্ধ থাকায় ভূমিদস্যুরা আবার মাথা চারা দিয়ে উঠেছে,নির্বিচারে পাহাড় কেটে দখল করে বাড়ীঘর নির্মান করে ব্যবসা করছে খবর পেয়ে এই অভিযান চালানো হয়,অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন এই নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বোদা উপজেলায় এইচএসসি ফলাফলে পাথরাজ সরকারি কলেজ সেরা

১৬৪৭ জন মুসল্লির জন্য নতুন মসজিদ উদ্বোধন দুবাই মেরিনায়

জেলা প্রসাশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে  অননুমোদিত বৈদ্যুতিক রাইড প্রতিস্থাপন 

পাইকগাছায় তৃষ্ণার্থদের মাঝে পানি ও শরবত বিতরণ

দেবহাটার ইছামতী নদী থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

ধর্মপাশায় আরসিসি ব্রীজ ও রাস্তা নির্মাণে সময় ক্ষেপণ ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাংবাদিকের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, তিনি জানেনও না 

বিজেপি’র ডাকে বাংলা বন্ধে অচলাবস্থা পশ্চিমবঙ্গে

নাসিরনগরে মাদকের টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত শতাধিক

ভূরুঙ্গামারীতে গাছসহ গাঁজা চাষী গ্রেপ্তার