বাংলাদেশ সকাল
বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা তৎপর রয়েছে : বিজিবি প্রধান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

আইমন, উখিয়া কক্সবাজার: বাংলাদেশ পাশ্ববর্তী দেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমার জান্তা সরকার ও বিদ্রোহী মধ্যে চলমান সংঘর্ষে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে আসলে বিজিবি মহা পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল বলেন, সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা তৎপর রয়েছে, সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তার বিষয়ে শক্ত অবস্থানে রয়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

বুধবার (৭-ফেব্রুয়ারী) কক্সবাজার রিজিয়নের আওতাধীন বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শনকালে সকাল সাড়ে ১১টার দিকে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সকালে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এবং এলাকা সংলগ্ন বিওপি পরিদর্শন করেন, পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজ খবর নেন এবং তাঁদের সাথে মতবিনিময় করেন, এসময় তিনি দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদা তৎপর থাকার নির্দেশ দেন। একই সাথে তিনি অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য দায়িত্বরত সকল বিজিবি সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

পরবর্তীতে বিজিবি মহাপরিচালক মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), মায়ানমার সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার সকল সদস্যদের খোঁজ খবর নেন এবং আহত অবস্থায় আসা ও হাসপাতালে চিকিৎসারত বিজিপি সদস্যদের সরেজমিনে দেখতে যান।

পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবি’র নিয়ন্ত্রণে রয়েছে,আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করেছি , মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্কী বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, পরিস্থিতি যাই হোক না কেন, অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না,দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সাথে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি মায়ানমার সেনাবাহিনী, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও অন্যান্য সংস্থার ২৬৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে,বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়-প্রশ্রয় এবং সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী সংস্থা,সীমান্তের দায়িত্বরত সকল বিজিবি সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনী সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রেস শেষে স্হান ত্যাগ করেন বিজিবির মহা পরিচালক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শৈলকুপায় পুকুর খনন করে মাটি বিক্রির অপরাধে জরিমানা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবিতে কর্মবিরতি চলছে

অপবাদের প্রতিবাদে পীরগঞ্জে ইউনিয়ন বিএনপি’র নব নির্বাচিত সম্পাদকের সাংবাদিক সম্মেলন

তালতলীতে সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা : আমতলী’র ওপিসি ও বিজেসি’র নিন্দা 

নওগাঁ জেলা ওয়েভ ফাউন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা

শ্রমজীবী জনতার জীবনমান উন্নয়নে তাদেরকে দক্ষ মানবসম্পদ হতে হবে : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান এম.পি

বগুড়া দুপচাঁচিয়ায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশের সমাপনী মহাতাবু জলসা 

দেবহাটায় নারী অধিকার উন্নয়ন সংস্থার কমিটি গঠন 

দহগ্রাম সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাঁধায় পিছু হটলো বিএসএফ

ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাজা সহ দুই শিশু অপরাধী আটক