বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অবৈধভাবে ধান মজুতের অভিযোগে মেঘনা গ্রুপের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ১১:০০ অপরাহ্ণ

মোঃ মেহেদী হাসান বগুড়া (প্রতিনিধি)॥ শনিবার রাতে সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা করেন, বগুড়ায় অবৈধভাবে মজুত আড়াই হাজার টন ধান জব্দের ঘটনায় মেঘনা গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার(২৩ ডিসেম্বর) বগুড়া সদর উপজেলার মানিচক এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের নির্মাণাধীন অটো রাইস মিলে অবৈধভাবে ধান মজুতের অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অভিযান পরিচালনা করে। অভিযানে তারা ১৩৭ ট্রাকে ৩৪ হাজার ২৫০ বস্তায় মোট দুই হাজার ৫৬৮ মেট্রিক টন ধানের অবৈধ মজুতের সত্যতা পান। পরেরদিন শনিবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে ধানগুলো জব্দ করা হয়। এর প্রেক্ষিতে শনিবার রাতে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক সদর থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে ইন্সপেক্টর(তদন্ত) বাবু কুমার সাহা বলেন, মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের কোন ধরণের লাইসেন্স ছিল না। এ কারণে সেখানে অবৈধভাবে মজুত দুই হাজার ৫৬৮ মেট্রিক টন ধান জব্দ এবং ওই গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এখন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মামলায় মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল ও তানভীর ফুড লিমিটেডের সিনিয়র ডিজিএম প্রকৌশলী কেতাউর রহমানকে আসামি করা হয়েছে। বিষয়টি বাংলাদেশ সকাল পএিকা নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) বাবু কুমার সাহা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে আশ্রয়ন প্রকল্প নিয়ে ষড়যন্তমূলক সংবাদের প্রতিবাদে ইউএনও’র সংবাদ সম্মেলন 

চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়ন পরিষদ এ পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন 

অবৈধ সুতির জালে উজার হচ্ছে সব রকমের মাছ, নিধন করা হচ্ছে মুক্ত জলাশয়ের মাছ; তবু নীরব মৎস্য অফিস

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত 

বাগমারায় হামিরকুৎসা ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ 

হাইকোর্টের আদেশে পাইকগাছার মধুমিতা পার্কের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ হলেও হয়নি আ.লীগ কার্যালয় 

ডিমলায় ঘুমন্ত স্বামীর গো’পনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী

দুই দিন পর মাটিচাপা দেওয়া আসাদের লাশ উদ্ধার; গ্রেপ্তার ৪ 

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা

খুলনা বিভাগের দশ জেলার রোগীদের জন্য আদ-দ্বীনের ফ্রী অ্যাম্বুলেন্স হেলিকপ্টার সেবা