বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর কুয়াদা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর): যশোরের কুয়াদা বাজারস্থ আব্দুল মান্নানের পুকুর পাড়ের একটি বড় আম গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তি রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের মৃতঃ সৈয়দ আলীর পুত্র এবং মফিজের বাড়ির ভাড়াটিয়া আব্দুল গফফার (৫৫)। মৃত ব্যক্তির ছেলে রিপন জানান, তার পিতা একজন ভ্যানচালক। গত ০৭ তারিখে তিনি তার পিতাকে কুয়াদা বাজার থেকে চা খাওয়ানোর পর বাড়িতে পাঠিয়ে দেন। তারপর থেকে সে নিখোঁজ ছিলেন।

১০ জুলাই বুধবার সকালে তিনি খবর পান কুয়াদা বাজারের মান্নানের পুকুরপাড়ের আমগাছে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ ঝুলছে। সে সেখানে এসে দেখেন লাশটি তার পিতার। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয়রা মনিরামপুর থানা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন এবং মরদেহটি উদ্ধার করেন। এটি হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে সঠিক তথ্য জানা যায়নি। তবে পুলিশ বলছে তদন্ত চলমান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

স্বামী পরিত্যক্তা নবজাতকের মা কে উচ্চশিক্ষায় ভর্তিতে সদর ইউএনও’র মানবিক সহায়তা

সুনামগঞ্জে নারী পুলিশের উদ্যোগে মাস ব্যাপী বানিজ্য মেলা শুরু

ছেলের নেশার টাকা দিতে না পারায় খুন জখমের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাবা-মা

রাণীশংকৈলে দেশসেরা স্কুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে শিক্ষা অফিসের; ২ সদস্যের কমিটি গঠন 

ময়মনসিংহে মাসব‍্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন 

কালকিনিতে পরকীয়া বাঁধা দেয়ার জেরে হামলা; আহত -৩

টুইটারে একাউন্ট ফিরে পেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প

বরগুনার আমতলীতে ১৫০ হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

সুনামগঞ্জে বিয়ে অনুষ্ঠানে এসে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু

বাগমারায় হতদরিদ্রের টাকা ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশের পকেটে