মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩০ জুলাই(বুধবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা,সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন, বাংলাদেশ নৌবাহিনী আমতলী নৌ কনটিনজেন্ট এর কমান্ডার ল্যাফটেনেন্ট মো: আরাফাত হোসেন, আমতলী থানা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, আমতলী উপজেলা বি,এন,পির ভারপ্রাপ্ত আহবায়ক মো: জহিরুল ইসলাম মামুন, পৌর বি,এন,পির আহবায়ক মো: কবির উদ্দিন ফকির, সদস্য সচিব, জালাল আহম্মেদ খান, উপজেলা মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার মীরা খান জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা দলের সভাপতি আব্দুল আজিজ মিয়া, আমতলী বন্দর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ইউনুস হাওলাদার, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ, সাইফুল্লাহ নাসির, এস এম নাসির মাহমুদ, সাইদ খোকন, মো: মনির হোসেন,মো: মনিরুল ইসলাম,মো:সজিব, সুমন,সায়েম, ইসলামী আন্দোলনের নেতা কারুজ্জামান,জামায়াত নেতা মো: দলিল উদ্দিন আতিকুর রহমান প্রমুখ।




















