বাংলাদেশ সকাল
রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আজ ঢাকা আসছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১২:৩০ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ: ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে ১০ সেপ্টেম্বর ঢাকা আসছেন। এটি তার দ্বিপাক্ষিক সফর।

পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, এই সফরকালে প্রেসিডেন্ট ম্যাঁক্রো ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাযুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

ফরাসী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং ফরাসী প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায়ও অংশ নেবেন।

দুই নেতা দু’টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন এবং তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফরাসী প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ফরাসী প্রেসিডেন্টের এ সফরকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে থাকছেন ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী কেথেরিন কলোন্না।

ফরাসী প্রেসিডেন্টের এই সফরের মধ্যদিয়ে দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বিস্তৃত হবে এবং তা এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে বাংলাদেশ ও ফরাসী সরকার আন্তরিকভাবে আশা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর আমন্ত্রনে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নতুন করে আলোচনায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী লালটু 

চট্টগ্রাম বন্দরে ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজের বার্থিং অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী

আমিনুল হক শামীমকে বিজয়ী করার লক্ষ্যে মহানগর ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ঐক্যবদ্ধ 

বরগুনায় প্রেমের কারণে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

শাজাহানপুরে আপন সোশ্যাল ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

রাঙামাটির জুরাছড়িতে নুরুল ইসলামের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে উপজাতি সন্ত্রাসীরা

স্মার্টফোনে জুয়া খেলা : ধ্বংসের পথে যুব ও তরুন সমাজ

জয়পুরহাটে ৬০ কেজি গাজা ও মিনি-ট্রাকসহ দুইজন আটক

গণতন্ত্র প্রতিষ্ঠায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: আইপিইউ সম্মেলনে আব্দুস শহীদ এমপি

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সেচ্ছাসেবী দল গঠন