বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গণতন্ত্র প্রতিষ্ঠায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: আইপিইউ সম্মেলনে আব্দুস শহীদ এমপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন : সংসদীয় ক্রিয়াকলাপকে শক্তিশালী করতে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন এমন একটি প্লাটফরম যেখানে সংসদীয় প্রতিনিধিরা সুচিন্তিত মতামত প্রদান করেন, যা গণতন্ত্র প্রতিষ্ঠায় খুবই কার্যকর। “শান্তি, ন্যায়বিচার এবং শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য সংসদীয় পদক্ষেপ(এসডিজি ১৬)”- শীর্ষক আলোচনায় আইপিইউ সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন, উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি। খবর বাপসনিউজ ।

গত বুধবার, ২৫ অক্টোবর ২০২৩,লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

আব্দুস শহীদ এমপি বলেন, সংসদীয় কার্যক্রম শক্তিশালী করতে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইপিইউ গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং মানবাধিকার রক্ষায় কাজ করে। গণতান্ত্রিক সমাজের পূর্বশর্ত হিসেবে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উন্নত চর্চা প্রচারে আইপিইউ’র ভূমিকা অনন্য।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজে সকলের জন্য ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, সকল স্তরে কার্যকর, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলাই এসডিজি ১৬ এর লক্ষ্য।

তিনি বলেন, এসডিজি লক্ষ্য অর্জনে জাতীয় বাজেট অনুমোদন এবং তহবিল প্রতিষ্ঠায় সংসদ সদস্যেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেন। সংসদ সদস্যগণ এসডিজি লক্ষ্য অর্জনে ভূমিকা পালন করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে তাদের প্রদত্ত প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন করতে পারেন।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আরও অংশগ্রহণ করেন, সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কাজী ফিরোজ রশীদ এমপি,জাকিয়া পারভীন খানম, ফেরদৌসী ইসলাম, যুগ্মসচিব একেএমজি কিবরিয়া মজুমদারসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে দূষণমুক্ত নদীর দাবিতে মানববন্ধন 

রাণীশংকৈলে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ, মিলছে না প্রয়োজনীয় ভ্যাক্সিন 

খাগড়াছড়ির অপহৃত ব্যক্তি ঢাকায় উদ্ধার, গ্রেফতার ৩

আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ 

বদলগাছীতে হেনা কবিরাজের অপচিকিৎস্যায় এক ব্যক্তির মৃত্যু, এলাকায় তোলপাড়

যুক্তরাজ্যের নির্বাচনে আবারও জয়ের মুকুট ৪ বঙ্গকন্যার

রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

রাউজানে নিহত প্রবাসীর ঘরে তালা; দিশেহারা এলাকাছাড়া পরিবার

রাণীশংকৈলে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক আবারও গ্রেফতার; চোরাই মোটরসাইকেল পুড়িয়ে দিলেন জনতা 

দেবহাটায় জাতীয় সমবায় দিবস পালিত