বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আত্রাইয়ে বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু দাবি পরিবারের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর আত্রাইয়ে ভূট্রা ক্ষেতে কিটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় ইসরাফিল মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। এঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ইসরাফিল রাজশাহীর বাগমারা উপজেলার বড়মাধাইমুড়ি গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

ইসরাফিলের ছেলে জামিরুল মোল্লা বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে পার্শ্ববতি আত্রাই উপজেলার ব্রজপুর মাঠে নিজস্ব ভূট্রার ক্ষেতে কিটনাশক স্প্রে করার জন্য যান তার বাবা ইসরাফিল মোল্লা। এর পর রাতে আর বাড়ীতে ফিরে আসেনি। পরের দিন শুক্রবার সন্ধান করতে গিয়ে ভূট্রা ক্ষেতে মৃত্যু অবস্থায় পরে থাকতে দেখে সেখান থেকে লাশ বাড়ীতে নিয়ে আসি। তিনি বলেন, কিটনাশক স্প্রে করার সময় মূখে মাস্ক এবং পায়ে স্যান্ডেল ছিলনা। ফলে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে জানান তিনি।

এ ঘটনায় ইসরাফিলের স্ত্রী কারিমা খাতুন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, ইসরাফিলের মৃত্যুর ঘটনায় স্ত্রী বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালকিনিতে দু’পক্ষের মাঝে সংঘর্ষ; নিহত ১, আহত ৯

আইয়ুব বিরোধী ছাত্র-গণআন্দোলনের নেতা আতিকুর রহমান সালুর পরলোক গমন

পতেঙ্গায় চোরাকারবারি মুসার ডেরায় র‌্যাব-৭ এর অভিযান, আটক ২

কুশনা ইউনিয়নে টিসিবির কার্ড নিয়ে চলছে নয় ছয় কান্ড, গ্রাহক ভোগান্তি

ঝিকরগাছার ছুটিপুর বাজারে আশা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

যশোরে বাসের ভিতর হেলপারের মৃতদেহ; শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন

সাংবাদিক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন

ইসলামাবাদে বন্য বাচ্চা হাতির মৃত্যু 

দুর্নীতিবাজ ওলামালীগ নেতা অধ্যক্ষে’র অপসারণের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শেরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার মিজান