বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আত্রাই থানা বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাখিদার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

 

কামাল উদ্দিন টগর, নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলা বিএনপি.র দ্বি-বার্ষিকী সন্মেলন দীঘ ১০ বছর পর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) উপজেলার আহসানগঞ্জ আহসান উল্যাহ মেমোরিয়াল মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে ভোটে এস এম রেজাউল ইসলাম রেজু সভাপতি এবং তসলিম উদ্দিন শাখিদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবুবক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর নির্বাচিত হয়েছেন।

দ্বি-বার্ষিক সন্মেলনে সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক পদে সকাল সাড়ে ৯টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এতে উপজেলার ৮টা ইউনিয়নের মোট ৫৬৫ জন ভোটার ভোট প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে সভাপতি পদে এসএম রেজাউল ইসলাম রেজু আনারস প্রতীকে ৪৮৭ ভোট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাখিদার মোরগ প্রতীকে২৯৪ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে আবুবক্কর সিদ্দিক মই প্রতীকে ৩৩০ ভোট ও একই পদে কামরুল হাসান সাগর গোলাপ ফুল প্রতীকে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে বিকাল ৪টায় আত্রাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে সন্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিল, কর্ণেল (অবঃ) আব্দুল লতিফ খান। উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সহ-সম্পাদক নাজমূল হক সনি, জেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক জাহিদুল ইসলাম ধলু, শহিদুল ইসলাম টুকু, আমিনূল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিকুল আযম রানা, রাণী নগর উপজেলা বিএনপি’র নব- নির্বাচিত সভাপতি এছাহক আলী সহ জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দ্বি-বার্ষিক সন্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে অভিনব কায়দায় সুপারির বস্তায় ৫৮৫ বোতল ফেন্সিডিল পাচারকালে আটক ১

রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী পালন

ছুটিতে আসা মোজাম্বিক প্রবাসীদের মিলন মেলা ২০২৩ সম্পূর্ণ 

মুকসুদপুরে ঋণে কেনা ট্রাক চুরি, সর্বশান্ত পরিবার

জেলা পর্যায়ে (কারিগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান খগা খড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

গুরুদাসপুরে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা 

লালে লাল বওলা সিএনজি স্টেশন মাস্টার লাল মিয়া

হাতীবান্ধায় ট্রাক মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃ’ত্যু

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া