মো: আশরাফুজ্জামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি॥ মুকসুদপুরে টাটা কোম্পানির ট্রাক চুরি।গত ৬/২/২০২৩ রোজ সোমবার ভোর ৫ টার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দাশের হাটে অবস্থিত কাজী আনিস এর মালিকানাধীন মা ফিলিং স্টেশন এর সামনে থেকে টাটা ১৫১৬ সি মডেলের ঢাকা মেট্রো ট – ১৮১৭৩৮ নাম্বারের ট্রাকটি চুরি হয়।
ট্রাকের মালিক ফিরোজ মিয়ার ছোট ছেলে রইচ মিয়া দাশের হাটে গাড়ির নিকট আসলে গাড়িটি পাম্পে না পেয়ে খোঁজা-খুঁজি করলে ট্রাক চুরির ঘটনা জানাজানি হয়। ট্রাকটি বিভিন্ন জায়গা খোঁজা খুঁজি করে না পেয়ে ফিরোজ মিয়া মুকসুদপুর থানায় ট্রাক চুরির অভিযোগ করেন।
জানা যায়, ট্রাকের মালিকের ছেলে রইচ মিয়া জানান গত শুক্রবার সকাল ১১.৩০ মিনিটের সময় আমি ও গাড়ির চালকওসমান ট্রাকটি কাজী আনিসের তেলের পাম্পের পশ্চিম পাশে পার্ক করে রেখে আসি এবং গত শনিবার দুপুর ২ টার সময় ও ট্রাকটি যথাস্থানে ছিল কিন্তু গত সোমবার সকাল ৯টার সময় গাড়ির নিকট আসলে ট্রাকটি যথাস্থানে না দেখতে পেয়ে ট্রাকের মালিক ও আমার পিতা ফিরোজ মিয়াকে জানাই এবং বিভিন্ন জায়গা খোঁজা খুঁজি করি। গাড়িটি আমি ও আমার পিতা ধার দেনা করে গতবছর কিনি কিন্তু ট্রাকটি চরি হওয়ায় এখন আমরা কি ভাবে মানুষের ঋন পরিশোধ করব।
ট্রাকের চালক ওসমান জানান ট্রাকের মালিক ফিরোজ মিয়ার মাধ্যমে ট্রাক চুরির ঘটনা জানতে পারি। আমার ও আমার গাড়ির মালিক ফিরোজ মিয়ার আয়ের একমাত্র অবলম্বন ট্রাকটি হারিয়ে এখন আমরা মানবের জীবন যাপন করছি।
ট্রাকটি উদ্ধারে মুকসুদপুর থানা সহ সংশ্লিষ্ট সকলে আন্তরিক সহযোগিতা কামনা করছি। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর এর কাছে ট্রাক চুরির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন চুরিকৃত ট্রাক উদ্ধারে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা তিনি গ্রহণ করবেন বলে আস্বস্ত করেন।




















