বাংলাদেশ সকাল
শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আত্রাই-রাণীনগরে পৃথক অভিযানে মাদক উদ্ধার আটক-১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর আত্রাই ও রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বাংলা মদ উদ্ধার এবং গাঁজাসহ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে পুলিশ। এঘটনায় উভয় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ১০০গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক (৪২) কে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক উপজেলার বেওলা গ্রামের বাবলুর ছেলে। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার বিলকৃষ্ণপুর (ধোপাপাড়া) গ্রামের মকবুল হোসেনের (৬৫) বাড়ীতে অভিযান চালিয়ে ২৫লিটার চোলাই মদের ওয়াশ,তিনলিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মকবুল হোসেন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এঘটনায় রাতেই মকবুলের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস রাজশাহী বিভাগের সভাপতি কে কাউন্সিলর সুমনের ফুলের শুভেচ্ছা 

কুড়িগ্রামে বিনামূল্যে কুরআন শরিফ বিতরণ 

মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে না’গঞ্জ তাঁতীদলের আলোচনা সভা 

বরই দিয়ে ইফতার করতে বলা আলোচিত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গ্রেফতার 

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণ

অবরোধ কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল

মানবিক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার পক্ষ হতে ঈদের দিনে খুন হওয়া পরিবারদ্বয়কে আর্থিক সহায়তা 

পটুয়াখালীতে শ্রমিকের দা’য়ের কোপে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক শীতবস্ত্র বিতরণ 

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক ওয়ানডে জয় টাইগারদের