নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগের নবনির্বাচিত সভাপতি জুয়েল আহমেদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন রাসিক ১৯ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন।
রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬:৩০ মিনিটে ১৯ নং ওয়ার্ড কার্যালয়ে শুভেচ্ছা জানান ।
এ সময় তিনি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ও আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে এ কামনা করেন। পরিশেষে সবাইকে মিষ্টি মুখ করানো হয়েছে ।
কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন সম্পর্কে দুটি কথা না বললেই নয়। প্রতিনিয়ত শাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য এ এইচ এম খাইরুজ্জামান লিটন এর নির্দেশে ১৯ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে চলেছেন। তিনি আশাবাদ ব্যাক্ত করেন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন। এ দিকে আজ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি। তার অন্যতম মানবিক গুন হল ঈদ পার্বনে গরীব দুঃখী মানুষের মাঝে লাচ্ছা সেমাই চিনি ইত্যাদি দিয়ে থাকেন এই মানবিক কাউন্সিলর।




















