বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমেরিকার গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ : যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে সাবেক ডেমোক্র্যাট  তুলসি গ্যাবার্ডকে মনোনীত করেছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ নভেম্বর) সিএনএন ও এপির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, তুলসী কংগ্রেসে নির্বাচিত প্রথম হিন্দু প্রতিনিধি যিনি আমেরিকার গোয়েন্দা সংস্থার পরিচালক হতে যাচ্ছেন। তবে ২০২২ সালে ডেমোক্র্যাট দল থেকে বেরিয়ে আসেন তুলসী এবং চলতি বছরের শুরুর দিকে তিনি ট্রাম্পকে সমর্থন জানান।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণাতেও ছিলেন তুলসী। নির্বাচনী প্রচারণার সময় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি বিতর্কের সময় ট্রাম্পকে সাহায্য করেন তুলসী।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, তুলসী গ্যাবার্ড একজন অভিজ্ঞ এবং এক সময়ের ডেমোক্রেটিক হোয়াইট হাউসের প্রতিযোগী। আমাদের গোয়েন্দা সম্প্রদায়ের কাছে তার বর্ণাঢ্য কর্মজীবন সাহস যোগাবে।

গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে মনোনীত করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তুলসী। তিনি বলেছেন, আমেরিকার জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনার মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করার সুযোগের জন্য ধন্যবাদ। আমি কাজ করার অপেক্ষায় রয়েছি।

এপি বলছে, ৪৩ বছর বয়সী তুলসী যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেছেন। তিনি হাওয়াইতে বড় হয়েছেন এবং শৈশবে ফিলিপাইনে এক বছর কাটান।

তুলসীর মা ক্যারোল এবং বাবা মাইক গ্যাবার্ড ছিলেন আমেরিকান সামোয়া। তুলসীর দুই বছর বয়সে তারা পাকাপাকিভাবে হাওয়াইয়ে চলে যান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুলসীর মা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন এবং হিন্দু ধর্মের কিছু আচার, রীতি-নীতিও পালন করতেন। তাদের বাড়িতে কীর্তন চর্চা হতো। এতে অনুপ্রাণিত হয়ে কিশোরী বয়সে হিন্দু ধর্ম গ্রহণ করেন তুলসী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন”মীর মামুন অর রশিদ

শার্শায় আয়াকে উত্যক্ত করার কারনে মাদ্রাসা শিক্ষক বরখাস্ত

শার্শায় মহান বিজয় দিবস উদযাপন

যতদিন বাঁচব বাংলাদেশ জামায়াত ইসলামীর সমর্থক হয়ে থাকব -যুবলীগ থেকে জামাতে যোগ দিয়ে ফেসবুক পোষ্ট 

শিশুকে যেভাবে আচরণ শেখাবো

সওহা নার্সারি আর সবুজের পরিচ্ছন্ন মেহেরপুর

ফুলপুরে ভিডিপির প্রশিক্ষণে ৮ম দিনে নারী বিষয়ক প্রশিক্ষণ

আগামীকাল ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার

বাগমারায় সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : এমপি এনামুল হক