বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আরএসএস হল একটি ইঁদুরের মতো বললেন হেমন্ত সোরেন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

 

ভারত থেকে মনোয়ার ইমাম : আগামী মাসে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপি নেতৃত্ব ঝাড়খণ্ড রাজ্যে থেকেই হেমন্ত সোরেনকে ক্ষমতাচ্যুত করার জন্য সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোথাও বিজেপি অভিযোগ করছেন যে, বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশ কারী মানুষজন ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা জেলার ভূমি দখল করে বসবাস করছেন। তারা ক্ষমতায় আসলে এদের কে খেদিয়ে বের করে দেওয়া হবে। সেই সঙ্গে কোনো অনুপ্রবেশ কারী বাংলাদেশের লোকজন কে ঝাড়খণ্ড রাজ্যে থাকতে দেওয়া হবে না। যেমন অসম রাজ্যে থেকেই বসবাস কারী বাংলাদেশের লোকজন কে খেদিয়ে বের করে দেন অসম রাজ্যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব সরমা। ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিরুদ্ধে বাংলাদেশের লোকজনকে সাহায্য ও সহযোগিতা করার জন্য সরাসরি আক্রমণ চালিয়েছে। আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব সরমা ও বিজেপি নেতা শেহজাদ পুনওয়ালা ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিরুদ্ধে বাংলাদেশের লোকজন কে সাহায্য ও সহযোগিতা করার জন্য দায়ী করেছেন।

পাল্টা জবাব দিতে গিয়ে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন যে আর এস এস হল ইঁদুরের মতো, তার দোসর হিসেবে রাজনৈতিক ফায়দা হাসিলের ময়দানে অবতীর্ণ হয়েছে বিজেপি। বিজেপি র চক্রান্ত কে প্রতিহত করার জন্য ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল ও হিন্দু জনগোষ্ঠীর মানুষ ও মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং আদিবাসী মানুষের কাছে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ঝাড়খণ্ড রাজ্যের কোন ভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের গোড়া বিজেপি কে ক্ষমতায় আসতে দেবেন না। তার জন্য সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস ও আর জে ডি সাথে জোট বেঁধে নির্বাচনে লড়াই করেছেন। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা রাহুল গান্ধী ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা র নির্বাচন এ প্রচারে আসছে। তারা বিজেপি কে ঝাড়খণ্ড রাজ্যে থেকেই উৎখাত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য সহ স্মার্ট বাংলাদেশ গড়তে এসেছি: সাবেক সচিব সৌরেন্দ্রনাথ

রাণীশংকৈলে ৬০৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ; বাম্পার ফলনের আশায় কৃষক

যশোর পৌর পার্কের ভেতরে কলেজছাত্রীকে উত্যক্তকারী বখাটে যুবক আটক

পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্ৰিতে

শৈলকুপা থানায় হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১৫

আটোয়ারীতে ১০ দফা দাবীতে বিএনপি’র ইউনিয়ন পদযাত্রা 

সুনামগঞ্জে মহাঅষ্টমীতে ৪২৬টি পূজামন্ডপে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা

ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ গ্রেপ্তার কারবারি

শেখ হাসিনার বিচারের দাবীতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল 

উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সংহতি জোরালো করার দাবী