সবুজ মিয়া, রংপুর ব্যুরো:
ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মা-বোনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় গঙ্গাচড়া উপজেলার দোলাপাড়া গ্রামে, উপজেলা সেক্রেটারি ইউনুছ আলীর বাড়ির উঠানে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আনিচুর রহমান, সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারি ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, মোজাহিদ কমিটির সভাপতি মাওলানা আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাদ্দিস শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি জালালুদ্দিন, সেক্রেটারি আবুল হাসান, এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ রাকিব হাসান প্রমূখ।
ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে সংগঠনটি মানবতার কল্যাণে পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঈদুল ফিতর হচ্ছে আনন্দের সময়, তবে গরিব ও দুঃস্থ মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন আমাদের কর্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখা ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।
এছাড়াও, উপস্থিত নেতৃবৃন্দ সকলকে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার আহ্বান জানান এবং সমাজের অবহেলিত মানুষের প্রতি সহানুভূতির প্রদর্শন করতে অনুরোধ করেন।




















