বাংলাদেশ সকাল
শনিবার , ২১ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে দিনদুপুরে ফসলী জমির মাটি কর্তনের হিড়িক : কর্তৃপক্ষ নীরব 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও॥ চলতি মৌসুমে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন বিলে দিনদুপুরে চলছে ফসলী জমির টপসয়েল কর্তনের হিড়িক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। একশ্রেনীর দুর্বৃত্তরা এই কাজে জড়িত বলেও অভিযোগ উঠেছে।

এক্সেভেটর দিয়ে একাধিক ডাম্পার যোগে দিনদুপুরে প্রকাশ্যে সমানতালে চলছে মাটি কর্তন। এতে ক্ষতবিক্ষত ও বিরানভূমিতে পরিণত হয়ে হুমকির মুখে পড়েছে শষ্য ভান্ডার খ্যাত বড় বিল। ক্রমাগত টপসয়েল কাটার ফলে জমির উর্বরা শক্তি কমে যাওয়ায় শষ্য উৎপাদন কমে যাবে বলে জানান স্থানীয় কৃষকরা। এতে এতদাঞ্চলে খাদ্য ঘাটতির আশংকাও করেন এলাকাবাসী।

দেখা যায়, ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনাস্থ ক্লাবের পিছনে বা মহাসড়কের পাশে হাজীরকুম সড়কের পাশ্বর্বতী বড় বিলের বিভিন্ন পয়েন্টে এক্সেভেটর দিয়ে দিবালোকে মাটি কাটা হচ্ছে। মাটি নেয়ার কাজে ব্যবহৃত হচ্ছে অসংখ্য ডাম্পার।

টপসয়েল লুটের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভ প্রকাশ করেন সচেতন মহল। কিন্তু দূবৃত্তরা কোন কিছুকে তোয়াক্কা না করে টপসয়েল কাটা অব্যাহত রেখেছেন। ফসলী জমি থেকে দিনদুপুরে কেটে নেওয়া এসব টপসয়েল ডাম্পারে করে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।

এলাকাবাসী জানান, আইনের তোয়াক্কা না করে ফসলি জমি থেকে মাটি কাটার মহোৎসব চলছে। অথচ নানা কারনে টপসয়েল কর্তন কারীরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনার দাবীও জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আজিজের মরদেহ উত্তোলন 

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের বিচার স্থানীয় শালিসি আদালতে, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

সারাদেশের ন্যায় বাগমারা’য় বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

বেনাপোলে ৩০০ পিচ ইয়াবা ও একটি প্রাইভেট কার সহ তিন কারবারি আটক 

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

পীরগঞ্জে ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কম্বল ও জ্যাকেট বিতরন

র‌্যাব পরিচয়ে অর্থ আত্মসাতের ঘটনায় প্রতারণাকারী গ্রেফতার

সমস্যায় জর্জরিত আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে প্লাটর্ফম,যাত্রী দূর্ভোগ চরমে