বাংলাদেশ সকাল
শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এদেশে আর আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নেই – বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ :

এ দেশে আর আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নেই। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগনের প্রতক্ষ্য ভোটে বিএনপি জয়লাভ করবে। মুকসুদপুর ওলামাদলের কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল, মুকসুদপুর শাখা এ কর্মি সম্মেলনের আয়োজন করে।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান।

গোপালগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে ও ওলামাদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি রিয়াজউদ্দীন জামীলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, ওলামাদল নেতা মাওলানা মোঃ আবুল কালাম আাজাদ, উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি মোঃ নুর আলম, প্রভাষক মাওলানা বাহাউদ্দীন, প্রভাষক মুহাম্মদ রুহুল আমিন, মাওলানা আবু দাউদ, হাফেজ মোঃ মিরান শরীফ, হাফেজ মুহাম্মদ এনামুল হাসান মাসুদ, মাওলানা মোঃ জাকির হোসেনসহ মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড় কৃষি অফিসের উদ্যোগে বিনামুল্যে হাইব্রিড বীজ বিতরণ

মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল

জেল হত্যা দিবসে শোকার্ত হৃদয়ের শ্রদ্ধায় ইউকেবিডিটিভর ভার্চুয়াল অনুষ্ঠিত

সাংবাদিক সজীব আকবর এর শুভ জন্মদিন আজ 

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১ বাংলাদেশ এর ২৮তম বার্ষিক কনভেনশন সম্পন্ন 

খাগড়াছড়িতে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার

যশোরে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, একজন গ্রেফতার 

তাহিরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র নিহত

বসিরহাটের এম পি হাজী নজরুল ইসলামের পরলোকগমণ : বিভিন্ন মহলের শোক প্রকাশ

নড়াইলে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত