বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর কেশবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

 

বিজয় মাহমুদ : যশোরের কেশবপুরে মামার বিয়েতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।১৫/৮/২০২৪ তারিখ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো-সাতক্ষীরা সদর উপজেলার সোহাগ হোসেনের ছেলে শাকিল হোসেন (১০) ও কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৮)। তারা দুজনই স্কুল শিক্ষার্থী।

কেশবপুর হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মুঠোফোনে বিষয় টি জানতে চাইলে চেয়ারম্যান তৌহিদুজ্জামান বিষয় টি নিশ্চিত করেন।

এলাকাবাসী থেকে জানা যায় কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের তবিবুর রহমানের বড় ছেলে সোহাগ হোসেনের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শাকিল হোসেন ও মালিহা খাতুন বেড়াতে এসেছিল। সম্পর্কে তারা আপন খালাতো ভাই-বোন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে ওই দুই শিশু গোসল করতে নামে।

অনেক ক্ষন ধরে শীশু দুইটি তাদের স্বজনদের চোখের আড়ালে ছিল একপর্যায়ে তাদের খোঁজাখুঁজি শুরু হয় তাদের খোজ না পেয়ে স্বজনেরা পুকুরের পানিতে ভাসতে দেখে। দ্রুত পুকুরের পানি থেকে শীশু দুইটি কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়ে গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় বিএনপি’র নবগঠিত পৌর আহ্বায়ক কমিটির পাল্টা সংবাদ সম্মেলন

বাগমারার উন্নয়নে জনগনের সেবক হতে চাই : অধ্যক্ষ আবুল কালাম আজাদ

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন

ডিমলায় গৃহবধূর আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা

যশোরে পুলিশের অভিযানে ৭১ বোতল বিদেশি মদসহ নড়াইলের আশরাফুল আটক

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে : প্রধান উপদেষ্টা

ফিলিস্তিন বাসীর উপর ইসরাইলের হামলার প্রতিবাদে রাণীনগরে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্রে ৩৮তম ফোবানা সম্মেলন চার সিটিতে উৎসবে মেতেছিলেন প্রবাসীরা 

কোটচাঁদপুরে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

ঈদগাঁওতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ধাক্কা দিলো গাছে, আহত ৮