বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজারসহ পর্যটন স্পটে শীত মৌসুমে পর্যটকের ঢল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর॥ পর্যটন নগরী কক্সবাজারে শীত মৌসুমে অসংখ্য পর্যটকের সমাগম ঘটেছে। শুক্রবার ও শনিবার সরকারি সাপ্তাহিক ছুটি। রবিবার বড়দিন। পাশাপাশি চলতি শীত মৌসুমে পর্যটকদের উপচেপড়া ভীড় চোখে পড়ার মত। এমিনতেও চলছে শীতের মৌসুম। তাই কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। অন্যান্য সময়ের চেয়ে কক্সবাজার সমুদ্র সৈকতসহ স্থানীয় পর্যটন স্পটগুলোতে পর্যটক দেখা যাচ্ছে।

বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকের পদচারণে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত এলাকা। পর্যটন মৌসুম শুরু হতে না হতেই কক্সবাজারে পর্যটক আসতে শুরু করলো পূর্বের মতই।

জানা যায়, সাগরকন্যা কক্সবাজার সমুদ্র সৈকতের মতোই জেলার অন্য স্পর্টসমুহেও শোভা পাচ্ছে পর্যটকদের কাছে। পর্যটন এলাকা হিসেবে খ্যাত কক্সবাজার জেলায় দীর্ঘতম সমুদ্র সৈকত দর্শন ছাড়াও অপরূপ দর্শনীয় স্থানের তালিকায় রয়েছে বৌদ্ধ মন্দির,চৌফলদন্ডী-খুরুশকুল সংযোগ সেতু, খুরুস্কুল আশ্রয়ন প্রকল্প,লবণ রপ্তানী জোন, ঈদগাঁও রাবার ড্যাম, ইনানী সী-বীচ,কানা রাজার সুড়ঙ্গ, হিমছড়ির ঝর্না, কুতুবদিয়ার বাতিঘর,মহেশখালী জেটি,আদিনাথ মন্দির, সোনাদিয়া দ্বীপ, বরইতলী ইউনিয়নের মনোমুগ্ধকর গোলাপ বাগান, মাতামুহুরী নদী,বরইতলী মৎস্য খামার, ডুলাহাজারার বঙ্গবন্ধু সাফারি পার্ক, রামুর রামকোট বৌদ্ধ বিহার, লামার পাড়া বৌদ্ধবিহার, রাবার বাগান, রামকোট মন্দির, টেকনাফ উপজেলার ঊনবিংশ শতাব্দীর ইতিহাসের প্রেমের নিদর্শন স্বরূপ মাথিন কূপ, সেন্টমাটিন প্রবালদ্বীপ, ছেঁড়াদ্বীপ, চকরিয়ার নিভৃতে নিসর্গসহ অসংখ্য পর্যটন স্পট।

যেগুলো প্রায়শ কক্সবাজারে টানছে পর্যটকদের।বেড়াতে আসা অনেকে জানিয়েছেন, কক্সবাজারের বিকল্প অন্য কোন এলাকার সাথে তুলনা হতে পারেনা। সৌন্দয্যের লীলাভূমি ও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে অবিরাম ছুটে চলা অন্য কোথা ও নেই। ভোরে সূর্যোদয় দেখা, দুপুরে সৈকতে গোসল করা, বিকালের সূর্যাস্ত উপভোগ করছেন পর্যটকরা। সৈকত ঘিরে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন আপন মনের মাধুরী মিশিয়ে।

বেড়াতে আসা জামি, আইরিন ও সুবাহ জানান, পরিবারের সাথে ঘুরতে এসেছি। চমৎকার কক্সবাজারের পরিবেশ। যোগাযোগ ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। দীর্ঘতম সমুদ্র সৈকত ছাড়াও অনেক পর্যটন স্পট রয়েছে দেখার মত।

তবে ব্যবসায়ীদের মতে, কক্সবাজারের পর্যটকের আগমন শুরু হয়। রীতিমত হোটেল মোটেলে বুকিংও চলছে। চাঙ্গা হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানও।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আ.লীগের মুজিবনগর দিবসের সমাবেশ থেকে বাংলাদেশে তৃণমূলের ঝটিকা মিছিলকারীদের অভিনন্দন

শিবপুরে কিশোর গ্যাং এর এলোপাতাড়ি  কোপে নিহত সবজি বিক্রেতা

সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার পাইকগাছা সংবাদদাতা রবিউল ইসলামের ইন্তেকাল

রাণীনগরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

যানজট নিরসনে অটোচালকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার

দৈনিক প্রতিদিনের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন

ইতিহাস আর ঐতিহ্যের ধারক পাকশী ‘হার্ডিঞ্জ ব্রিজ’, ১১০ বছরে পদার্পণ

সীতাকুণ্ডে বিএন্ডএফ কেয়ার এর উদ্যোগে বৃদ্ধ মা-বাবাদের জন্য আত্মবিশ্বাস উপহারের কার্যক্রম উদ্বোধন 

যশোর কেশবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পনেরো বছর পর লন্ডন থেকে নিজ ভূমিতে আসছেন শামীম, বরগুনায় বইছে উৎসবের আমেজ