বাংলাদেশ সকাল
রবিবার , ৭ জুলাই ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কম্পাউন্ডার হয়ে পরিচয় দেন হোমিওপ্যাথিক কলেজের মেডিসিন বিভাগের প্রধান ভুয়া ডাক্তার আতাউর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৭, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরীর গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকার হোমিওপ্যাথিক ডাঃ আতাউর রহমানের বিরুদ্ধে সাধারণ মানুষ ও রোগীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। ডাক্তার আতাউর রহমান যিনি ডাক্তার না হয়েও মিরপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ ও বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ লিখে প্রতারনা করছেন পশ্চিম কলমেশ্বর এলাকার সাধারণ মানুষের সাথে।

এলাকা বাসি আরও অভিযোগ করেন, হাসপাতালে চাকরী সুবাদে তিনি হাসপাতাল থেকে ঔষধ এনে এখানে সাধারণ মানুষের সাথে সুকৌশলে প্রতারণা করছেন। রংপুর জেলার, পীরগঞ্জ থানার, মদনখালী গ্রামের মৃত আব্দুল হাসনাত এর ছেলে কথিত ডাঃ আতাউর রহমান।

তিনি নিজে ডাক্তার না হয়েও বাড়িতেই গড়ে তুলেছেন বিশাল চেম্বার ও ফার্মেসি। তার দাবি ফার্মেসিতে রয়েছে দেশি-বিদেশি আন্তর্জাতিক মানের ঔষধ যা দিয়ে তিনি সকল ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে যাচ্ছেন। ক্যান্সারের মতো স্পর্শকাতর রোগ সহ যেকোনো জটিল রোগের চিকিৎসা করেন তিনি।

পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিনা অস্ত্রোপাচারে কিভাবে জটিল কঠিন রোগের চিকিৎসা এত সহজে করা সম্ভব এমন প্রশ্নের উত্তরে তুমি জানান, হোমিওপ্যাথিক লাইনে সব ধরনের চিকিৎসা করা সম্ভব।

তিনি নিজে ডাক্তার না হয়েও তার বাড়ীর দেওয়ালে ও ছাদে সাইনবোর্ড ও ব্যানার লিখে রেখেছেন, ইনচার্জ ও বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, মিরপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।

এ বিষয়ে বক্তব্য জানতে ডাঃ আতাউর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, আমি ডাক্তার নই আমি ডাক্তারের কম্পাউন্ডার। আমার স্ত্রী নারায়নগঞ্জ থেকে পাস কৃত ডক্টর।

একজন ডাক্তারের সহকারী অর্থাৎ কমপাউন্ডার হয়ে রীতিমতো সাইনবোর্ড টাঙ্গিয়ে তিনি প্রতিনিয়ত জটিল, কঠিন রোগের চিকিৎসা করে যাচ্ছেন। প্রশাসনের নাকের ডগায় থেকে কি করে সাধারণ মানুষের সাথে এত বড় প্রতারণা করে যাচ্ছেন এই প্রতারক তথাকথিত ডাক্তার। তার এখানে এই ভুয়া চিকিৎসা নিয়ে রোগীগন তো ভালো হচ্ছে না বরং তাদের রোগের জটিলতা আরও দিন দিন বেড়েই চলেছে।দেরিতে হলেও মানুষের টনক নড়েছে। তারা এই প্রতারকের হাত থেকে মুক্তি চান। আর যেন একটি মানুষও তার দ্বারা প্রতারিত না হন এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

পাশাপাশি স্বাস্থ্য বিভাগ যেন দ্রুত অভিযান চালিয়ে এরকম ভুয়া ডাক্তারকে আইনের আওতায় আনেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

সরে জমিনে গিয়ে দেখা যায় তার বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি ঔষধ মজুদ করে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে এ সকল ওষুধের অধিকাংশই তিনি হাসপাতাল কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে সরকারী হাসপাতাল থেকে নিয়ে আসেন।

তার ঘরে থাকা বিপুল পরিমাণ ঔষধ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমি হাসপাতাল থেকে আনিনি, আমি এগুলো কিনে এনেছি। তবে এগুলো কিনে আনার স্লিপ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ, আটক ২৩

বড়াইগ্রামে ইঁঁদুর নিধন দিবস পালন

প্রশাসনের নাকের ডগায় অবৈধ ইঁট ভাটা, মানছেনা সরকারি নির্দেশনা

৮ মার্চ বাংলাদেশী-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের বার্ষিক কেরাত প্রতিযোগিতা ও ইফতার 

৮ মার্চ বাংলাদেশী-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের বার্ষিক কেরাত প্রতিযোগিতা ও ইফতার 

দেবহাটা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

দিনাজপুর বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নি’হত ২

পঞ্চগড়ে ইএসডিওতে মূল দলিল জমা দিয়ে ফেরত না পাওয়ার অভিযোগ

পঞ্চগড়ে ফুটবল রেফারী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নাটোরে কোয়েল ও সেলিম সহ ৯ জন কারাগারে; ৫ জনের জামিন

পঞ্চগড়ে ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্টের সমন্বয় ও পরিচিতি সভা