বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনায় ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ, আটক ২৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: পাবনার আমিনপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্ধ করেছে। এসময় ট্রাকগুলোর চালক ও হেলপারসহ মোট ২৩ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে ট্রাকগুলো জব্দ এবং ২৩ জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নিয়েছিল পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। এসব ট্রাকে অন্তত আড়াই শতাধিক মেট্রিকটন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে এলে ডিবি পুলিশ আটক করে। এসময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর সেগুলো জব্ধ করে ২৩ জনকে আটক করা হয়েছে।

এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান (এসপি) আকবর আলী মুন্সী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজ ও মাদকসেবী দুর্নীতিবাজের দরকার নেই – শেখ হারুনুর রশীদ

ঝিনাইদহে সাপের কামড়ে আইনজীবী সহকারীর মৃত্যু

ফিল্মি স্টাইলে গুলি করে নগদের ৬০ লক্ষ টাকা ছিনতাই

মেহেরপুরে সদর উপজেলার গোভীপুর মোড়ে আলমসাধুর ধাক্কায় শিশুর মৃত্যু

ঝিনাইগাতীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আশা জয়পুরহাট জেলার পক্ষ হতে জয়পুরহাট জেলা প্রশাসকের নিকট ৪০০ টি কম্বল হস্তান্তর

সিএমপি’তে কমিউনিটি পুলিশিং ডে’২০২৩ আলোচনা সভা র‍্যালি অনুষ্ঠিত

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

নাটোরে ৩৩ আ.লীগের নেতাকর্মী আটক 

জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন