বাংলাদেশ সকাল
শনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কর্ণফুলী উপজেলা উপশহর হিসাবে রূপান্তরিত হচ্ছে – ভুমি মন্ত্রী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) : আপনারা দেখবেন আজকে যেমন বিগত উন্নয়ন সঙ্গে আগামী পাঁচ বছর দশ বছর উন্নয়ন তুলনা করবেন এই কর্ণফুলী উপজেলা উপ শহর হিসাবে রূপান্তরিত হবে।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নৌকা প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কর্ণফুলী উপজেলার চরলক্ষ‍্যা ইউনিয়নে নির্বাচন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন বিএনপি তারা জানে ভোটে আসলে তারা কখনো নির্বাচিত হবে না। তাই তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে ৮০ দশকে করেছিল ৯০ দশকের করেছিল,বিএনপি দেশের মানুষকে ভালোবাসে না, তারা বলেছিল আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদ থাকবে না, মুসল্লি থাকবে না, তাদের বক্তব্য মিথ্যায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মসজিদ বেড়েছে, মুসল্লি বেড়েছে। সরকার প্রতিটি উপজেলায় মডেল মসজিদ স্থাপন করেছে।

ভূমি মন্ত্রী বলেন আপনারা জানেন আমার বাবা ব‍্যবসায়ী ছিলেন আমিও ব‍্যবসা করতাম আমি চট্টগ্রাম চেম্বার অফ কর্মাসের সভাপতি ছিলাম দীর্ঘদিন আসলেই রাজনীতিতে আসব চিন্তা ধারনা ছিলনা, বিগত ২০১২সালে আমার বাবা মৃত্যুর পর আপনারা আপনাদের ভালো বাসা আমার বাবার জানাজায় আমি দেখেছি আবেগ আপ্লুত করেছে, তখন আমি চিন্তা করেছি আমার বাবার মতো আমি কিছু করতে পারি, আমার বাবা যেভাবে করে গেছে জনগণের জন্য, কিছু করতে আমার রাজনীতিতে আসা হলো। এসময় তিনি আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট প্রত‍্যাশা করেন।

আর আপনারা জানেন ভুমি মন্ত্রী হিসাবে একটা আমল পরিবর্তন এনেছি বিএনপির শাসন আমলে ভুমি নিয়ে দূর্ণীতির আখড়া ছিল তারা ভূমি নিয়ে কিছু করেননি মানুষ হয়রানির শিকার হয়েছিল। আ’লীগ সরকার ক্ষমতা আসার পর আমাকে যখন দায়িত্ব দেওয়া হয় আমি বিশ্বাস করি একটা আমল পরিবর্তন এনেছি।

আমরা প্রতিটি সেক্টরের মধ্যে উন্নয়ন করেছি আজকে বঙ্গবন্ধু টানেল সুবাধে কর্ণফুলী উপজেলা উপ শহর হিসাবে রূপান্তরিত হচ্ছে। ইনশাআল্লাহ আগামী ৫বছর ১০বছর পর দেখবেন আরও পরিবর্তন হয়ে গেছে কল্পনা করতে পারবেন না।

গত ২৯ ডিসেম্বর (শুক্রবার) বিকালে চরলক্ষ‍্যা আ’লীগের সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ হারুনুর রশিদের সঞ্চালনায় উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, চরলক্ষ‍্যা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুর রহমান, দিদারুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন, উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. ইসমাঈল, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খসরু, সম্পাদক মন্ডলীর সদস্য হাফেজ শাহ আলম, এডভোকেট নাছির উদ্দিন, আমজাদ হোসেন, খলিল আহমদ, নুরুচ্ছাফা, বাসু দেব, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার, ইউনিয়ন আওয়ামী লীগনেতা ইদ্রিসস সওদাগর, এয়াকুব মুন্সী, ওয়ার্ড আ.লীগ সভাপতি হাজী রফিক, আহমদ আলী রনি, হারুন সওদাগর, আবদুর রহমান, আবদুর রহমান মেম্বার, মনির আহমদ, দিদারুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, ছিদ্দিক আহমদ চৌধুরী, আলী আব্বাস, ইছাক মাঝি, মো. ইলিয়াছ, মো. জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার শুক্কুর, আলী আহমদ, মো. সিরাজ, আবু সওদাগর, মো. সোলায়মান।

এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি জি এম আনু মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা,কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ বাবুল, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবরাজ রতন, ওয়াজ উদ্দিন আজাদ,কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জীবন মঞ্জুরুল আলম, নূর মোহাম্মদ নাঈম, দিদারুল আলম শুভ, মোহাম্মদ মহিসিন প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিয়োগের নামে বানিজ্য, গণমাধ্যমকর্মীকে হুমকি

কাটিরহাট আশা এনজিও সংস্থার ত্রৈমাসিক শিক্ষা প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্বৈরচারের মদদপুষ্ঠ চট্টগ্রাম জেলা প্রশাসককে অবিলম্বে অপসারণের দাবি

ঝিকরগাছা উপজেলার তুলা অফিসে দুপুর বেলায় কর্তা নেই 

ডিমলায় শিক্ষক -কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৫’তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন লড়তে পদত্যাগ করলেন চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান

সাংবাদিক মোশারফ হোসেনের উপর স্বাধীনতা বিরোধী শক্তির হামলা: বিএমএসএস’র নিন্দা

এআইআইবি’কে কয়লা ও গ্যাসভিত্তিক জ্বালানীতে বিনিয়োগ থেকে সরে আসার দাবিতে নাগরিক পদযাত্রা

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

২৪ মে নিউইয়র্কে আমেরিকান ক্বারি অ্যাওয়ার্ড, উম্মোচিত হলো ট্রফি