বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কানাডায় ট্রাম্পবিরোধী মার্ক কার্নির দলের জয়লাভ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :

কানাডার সাধারণ নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি নেতৃত্বাধীন দল লিবারেল পার্টি জয়লাভ করেছে। তবে কার্নির দল ৩৪৩ আসনের হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, তা এখনো নিশ্চিত নয় বলে গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে।

কানাডার পাবলিক সম্প্রচারমাধ্যম সিবিসি তাদের সর্বশেষ প্রাথমিক ফলাফলে জানিয়েছে, লিবারেল পার্টি এখন পর্যন্ত ১৬৩টি আসনে জয় পেয়েছে। নিকট প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ পেয়েছে ১৪৯ আসন। এ ছাড়া ব্লক কুইবেকোইস ২৩টি, নিউ ডেমোক্র্যাট পার্টি ৭টি এবং গ্রিন পার্টি ১টি আসন পেয়েছে।

সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে দেশটির যেকোনও দলকে ১৭২টি আসনে জয় পেতে হবে। বিবিসি বলছে, লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও মার্ক কার্নিই যে প্রধানমন্ত্রী থাকবেন, তা অনেকটা নিশ্চিত।

এদিকে এরই মধ্যে লিবারেল পার্টির অফিসে সমর্থকরা উল্লাস শুরু করেছেন। তবে দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে কিনা- এর জন্য সমর্থকরা অধীরে অপেক্ষা করছেন। ধারণা করা হচ্ছে, শিগগিরই মার্ক কার্নি সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ক্রমাগত হুমকির মধ্যে দেশটিতে গত সোমবার,এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মার্ক কার্নি তার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের এসব হুমকির ক্রমাগত বিরোধিতা করে আসছিলেন।

তিনি গত ২৪ এপ্রিল বলেছেন, এটা কানাডা এবং আমরাই এখানে সিদ্ধান্ত নেবো কী ঘটবে। ট্রাম্পের এসব হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি সবাইকে এক হতে এবং ভোট দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ২

শেরপুরে নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ জব্দ 

ভূরুঙ্গামারীতে ধান ক্ষেতে নেক ব্লাস্ট আক্রমণ, কৃষকের মাঝে হতাশা

রামগড়ে সাংবাদিক মাসুদ রানার উপর হামলা; বিএমএসএস’র নিন্দা

ভারতে গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণের দায়ে সাসপেন্ড মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য 

প্রভাবশালী ভূমিদস্যুের নেতৃত্বে রেলওয়ের কলোনীতে জোড়পূর্বক ৫’শ পরিবারকে উচ্ছেদের অভিযোগ

এদেশে যদি সত্যিকারের সংস্কার করে থাকে, সে হচ্ছে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান

যশোর ডিবির জালে ঝিনাইদহের চিন্হিত মাদককারবারী অলিয়ার, জব্দ এক হাজার ইয়াবা

পৃথক অভিযানে বেনাপোলে ২০৯ বোতল ফেনসিডিল সহ যুবক আটক

নগরীর বায়েজীদে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ