বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে বিদেশী মদ ও ইয়াবাসহ চিহ্নিত মাদককারবারী সাব্বির গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ

মোঃ মাকবুল হুসাইন সুলতান: যশোর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২৯ বোতল বিদেশী মদ ও একশত পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। সোমবার,  ৪ নভেম্বর এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, ০৪ নভেম্বর  এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে  সকাল ১০.১৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীণ ধোপাখোলা পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক জাহিদুল ইসলাম, পিতা-মৃত বাবর আলী এর বসত বাড়ির পূর্বপাশে ইটের সলিং রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা পলাতক আসামীদের ফেলে যাওয়া মতে ০১ (এক) টি প্রাইভেটকার এবং প্রাইভেটকারের মধ্যে হতে মোট ২৯ (উনত্রিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করেন।  এ সংক্রান্তে এএসআই নাজমুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

একই দিনে পৃথক অপর একটি অভিযানে ডিবি যশোরের এসআই হরষিত রায়, এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এএসআ মোঃ নাজমুল ইসলাম, এএসআই মোজাম্মেল হোসেন ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিকাল  ৫.১০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীণ শেখহাটি তরফ নওয়াপাড়া সাকিনস্থ পলিটেকনিক কলেজ রোডস্থ সাজনা ইন্টারন্যাশনাল এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ সাব্বির উল্লাহ(৩৫), পিতা-মৃত আসাদুল্লাহ দেওয়ান বাবর, মাতা-মোছাঃ দেলোয়ার আক্তার, সাং-ঘোপ জেল রোড বেলতলা, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

এ সংক্রান্তে এসআই হরষিত রায় বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

বিদেশি ফল চাষে সফল জয়নাল আবেদীন

দুর্নীতি করলে শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

বালিয়াডাঙ্গীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে চন্দনাইশ উপজেলা মহিলা আ’লীগের বর্ধিত সভা

নারায়নগঞ্জে বাংলাদেশ রাইটার্স ক্লাব ঘোষিত দ্বাবিংশতিতম আন্তর্জাতিক লেখক দিবস-২০২৩ সন্মেলন

অবশেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে

দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে তালেবান প্রশাসনের বৈঠক; যা জানা গেলো

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পুনাক এর শীতবস্ত্র বিতরণ

রংপুরে ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন