বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালকিনিতে দু’পক্ষের মাঝে সংঘর্ষ; নিহত ১, আহত ৯

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন-(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এবং উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ৯জন লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামের হারুন হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের কালু হাওলাদারের জমি নিয়ে বিরোধে চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন-(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এবং উভয় পক্ষের কমপক্ষে ৯জন লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন আসাদ হাওলাদার-(৩৬), মনির হাওলাদার-(৪৪), খলিল হাওলাদার-(২৫), জাহানারা বেগম-(৬০), কালু হাওলাদার-(৫৩), স্বপন হাওলাদার-(৬০)সহ কমপক্ষে ৯ জন।

এ ব্যাপারে কালকিনি থানার এস.আই মাহামুদ হাসান বলেন, দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় ৮৩টি পূজা মন্দিরে জিআর চাল ও এমপি’র আর্থিক অনুদান প্রদান

জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা : সিরাজুল হক মঞ্জু

পবিত্র রমজানে যাকাত ও ফিতরা আদায় 

রাণীশংকৈলে গাছ কাটার সময় ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত !

ডাসারে বিয়ের বয়স হলেও বিয়ে বন্ধের নির্দেশ ইউএনও’র

বাগমারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিঃস্ব ৮০ জন পানচাষী

চট্টগ্রামে এডাব-এর ৩ দিন ব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন

কাশিয়ানীতে প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার আলো ছড়াচ্ছে জয়নগর হাই স্কুল

অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণে মসিকের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা