বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ মে ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে খুন ও ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ

মোঃ আশরাফুজ্জামান গোপালগঞ্জ॥ কাশিয়ানিতে খুন ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী মিরাজ শেখ মিরোজ(৪০) কে গতকাল ০১/০৫/২০২৩ রাত ৯’৩০ মিনিটের সময় গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ ।

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, বিপিএম এর সার্বিক দিকনির্দেশনা ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম এর সার্বিক সহযোগিতায় কাশিয়ানী থানা পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ শাহীন মামুন (তদন্ত) এর নেতৃত্বে এসআই রাজিব সরকার, এসআই তুষার মৃধা, এএসআই মিজানুর রহমান এর যৌথ প্রচেষ্টায় খুনসহ ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ও (২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে চার মাস বিনাশ্রম) কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি মিরাজ ওরফে মিরুজ (৪০) পিতা মৃত ইছাহাক শেখ কে কাশিয়ানী উপজেলার ব্যাসপুরগ্রাম থেকে গ্রেফতার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম জানান ২০১২ সালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় দায়ের হওয়া খুন ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিরাজ শেখকে নিজ গ্রাম ব্যাসপুর থেকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশের একটি চৌকস দল।

খুনসহ ডাকাতি মামলায় মিরাজ শেখকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা জজের আদালত ১ এর বিচারক অশোক কুমার দত্ত। রায় ঘোষণার সময় মিরাজ পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ শহিদুল ইসলাম আলফাডাঙ্গা উপজেলার ঢুলজুড়িগ্রামের মৃত সবুর শেখের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে দীপিকা নির্বাহ করতো।২০১২ সালের ২৭ জুলাই বিকেল বেলা মোটরসাইকেল নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হন।২৮ শে জুলাই ভোরে আলফাডাঙ্গা উপজেলার কোনা গ্রাম রাস্তার পাশে পাট ক্ষেতে তার লাশ পাওয়া যায়।

আজ মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামে মেরাজ শেখ কে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হাতিয়ার চানন্দী ইউনিয়নে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত 

বোদায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

দ্বিতীয় দফায় বেড়েছে তিস্তার পানি, ছুটি বাতিল করে কন্ট্রোল রুম চালু করেছে পাউবো

শেরপুরের হরিণধরা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাকে কেন্দ্র করে হামলায় নিহত ১ আটক ৫

শ্রমিক জাগরণ মঞ্চ আয়োজিত “শ্রমিক শ্রেণীর জীবন মান উন্নয়ন ও মজুরী শীর্ষক ” সেমিনার অনুষ্ঠিত 

বঙ্গবন্ধুর মৃত্যু মানে বাঙালির মৃত্যু : জাতীয় শোক দিবসে পিসিএনপি’র আলোচনা সভায় বক্তারা

৭ জানুয়ারী বাংলাদেশে স্বচ্ছ ও পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে : আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউবিআইইএমও

সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে ঘরে ফিরলেন রেজাউল পাইক

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের অভিষেক ও ক্যালেন্ডার উন্মোচন

সন্তানের পরম আশ্রয়ের মানুষ মা: এমপি দিলোয়ারা ইউসুফ