বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় গাছের চারা বিতরণের মধ্য দিয়ে প্রেসক্লাবের সভাপতির জন্মদিন উদযাপন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো :

রংপুরের গঙ্গাচড়ায় শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে ব্যতিক্রমধর্মী জন্মদিন উদযাপন করা হয়েছে। আজ ৬ মার্চ বৃহস্পতিবার গঙ্গাচড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের গঙ্গাচড়া প্রতিনিধি সাজু আহমেদ লাল তাঁর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করেছেন।

জন্মদিনের অনুষ্ঠানে গঙ্গাচড়া প্রেসক্লাবের সম্পাদক আলী আরিফ সরকার রিজু, প্রেসক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। গাছের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগকে প্রশংসা করা হয়।

এ সময় প্রেসক্লাবের সদস্য ছাড়াও এই মহতী আয়োজনে গঙ্গাচড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজন শেষে গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের উদ্যোগ পরিবেশের প্রতি আমাদের দায়িত্বশীলতা প্রদর্শন করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির গুরুত্ব বুঝিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের পরিবেশ রক্ষা করা সম্ভব।”

এ ধরনের সৃজনশীল আয়োজনের মাধ্যমে গাছের প্রতি ভালোবাসা এবং সচেতনতা ছড়িয়ে দিতে উদ্যোগটি ব্যাপক প্রশংসিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আত্রাইয়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহে বন্ধন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং ঔষধ বিতরণ।

মেহেরপুরে পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস 

নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও

দেবহাটায় স্থানীয় মতামত প্রণয়নকারীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত

‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে বিআরআই বাংলাদেশের বাস্তবতার জন্য ‘সবচেয়ে উপযুক্ত’ : চীনা রাষ্ট্রদূত 

জিয়ার জন্মবার্ষিকী, রাণীনগরে তাঁতীদলের শীতবস্ত্র বিতরণ

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সীতাকুন্ডের ইউএনও রফিকুল

পাইকগাছা খাদ্য গুদামের নিম্নমানের চাল ফেরত দিলেন ইউএনও মমতাজ বেগম