বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় রাতভর অভিযানে ১৮ জুয়াড়ী ও যুবলীগ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ

 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় মডেল থানা পুলিশের রাতভর অভিযানে পৃথক দুটি ঘটনায় ১৮ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ অর্থ জব্দ করা হয়।

গঙ্গাচড়া থানা সুত্রে জানা যায়, গঙ্গাচড়া  মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) ডেভিড হিমাদ্রী বর্মা, উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) লুৎফর রহমান, উপ-পরিদর্শক (নিঃ) আলী হোসেনের নেতৃত্বে  সঙ্গীয় পুলিশ সদস্যদের একটি দল উপজেলার গজঘন্টা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওমর বালাটারী সাকিনের ছানারুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে সেখানে ৯ জন জুয়াড়ীকে জুয়া খেলার ব্যবহৃত ২ সেট তাস, নগদ ৭,৮২৬ টাকা এবং অন্যান্য আলামত জব্দসহ গ্রেফতার করা হয়। এছাড়া, আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী বাজারের একটি কিন্ডার গার্টেনের শ্রেণীকক্ষে জুয়া খেলা অবস্থায় আরও ৯ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১,৬৮০ টাকা, তাস ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া একই রাতে অভিযান চালিয়ে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের বেতগাড়ী বাজারে নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান বাবু এবং গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভুটকা এলাকার মজিবর রহমানের পুত্র আতিয়ার রহমানকে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। এব্যাপারে গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল ইমরান জানান, বিভিন্ন মামলার গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া, মাদকসহ অপরাধ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জের যমুনার চরে মহিষ ও গরুর ভ্রাম্যমান খামার

রাজশাহীতে মধ্যরাতে মাদক কারবারীর ঘরে পুলিশের এ এসআইকে পেয়ে উত্তমমাধ্যম দিলো জনতা

স্বামীর পরকীয়ার জেরে হত্যার শিকার পান্না দাশ সুমি

সীতাকুণ্ডে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

জানুয়ারীতে সারাদেশে ৫৭২ দূর্ঘটনায় ৫৩৪ জন নিহত, আহত ৪৪৬২ জন

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে লিগ্যাল এইড এর বিভিন্ন কর্মসূচী পালন

প্রাচ্য সাহিত্য সংঘের উদ্যোগে যশোরে সাহিত্য সভা অনুষ্ঠিত 

সমাজ সংস্কারক ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ হয়ে বিশ্বজুড়ে নন্দিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর: নওগাঁয় মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ আটক দুই