বাংলাদেশ সকাল
শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের গুলিতে নিহত তিন ডিআরজি জওয়ান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

ভারত থেকে মনোয়ার ইমাম॥ আজ সাতসকালে ছত্তিসগড় রাজ্যের ডি আর জি র জওয়ানরা যখন সুকমায় বস্তারের জাগরগুন্ডায় ও কুন্দের জঙ্গলে মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি অভিযান শুরু করে, ঠিক তখনই মাওবাদীদের দল ডি আর জি জওয়ানদের উপর গুলি চালায়। পাল্টা আক্রমণের যায় ডি আর জি জওয়ানরা। তুমুল গোলাগুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় ভারতের নিরাপত্তা বাহিনীর ডি আর জি র তিন জওয়ানের।

নিহতদের মধ্যে ডি আর জি র এএসআই রামুরাম নাগ ও হেড কনস্টেবল শ্রী কুঞ্জের যোগা এবং সৈনিক বিজয় ভীমা। ঘটনার স্থানে ছুটে আসেন বস্তারের এস পি শ্রী সুন্দর রাজু আই পি এস। বিশাল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকা ঘিরে রেখেছে।

এই ঘটনার জন্য শোক প্রকাশ করেন ছত্তিসগড় রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেশ বাগেল। তিনি নিহত নিরাপত্তা কর্মীদের ক্ষতিপূরণ দেবার জন্য বলেন। এর আগে বহু বার ছত্তিসগড় রাজ্যের দান্তেওয়াদা ও সুকমায় বস্তারের ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে মাওবাদীদের গুলির লড়াই হয়েছে। ভারতের ছত্তিসগড় রাজ্যের বেশিভাগ পাহাড়ি অঞ্চলে ঘন জঙ্গলে ঘেরা। তার মধ্যে দিয়ে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মাঝে মাঝে চোরাগোপ্তা গুলি চালায়। তবে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সামনাসামনি লড়াইয়ে অবতীর্ণ হতে না পেরে তার কিছু ক্ষেত্রে আচমকা হামলা চালায়। আজ তার ব্যাতিক্রম হয়নি। মাওবাদীদের খোঁজে গোটা এলাকা চিরুনি তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে ভারতের নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা।।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব : গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই তলিয়ে গেছে যশোর শহরের নিম্নাঞ্চল

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতারণ করলেন গুইমারা রিজিয়ন

রামগড়ে নারীদের বিউটিফিকেশন প্রশিক্ষণের শুভ উদ্বোধন

জনগণের কল্যাণের জন্যই বিএনপি’র রাজনীতি করে : মানিকছড়িতে সম্প্রীতি সমাবেশে ওয়াদুদ ভূইয়া 

এডভোকেট আতাউর রহমান শামীম মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন 

সাতদিন ধরে নিখোঁজ খলিশাখালির ইসরাইল 

২০২৪ এর ১৮ই জানুয়ারি কলকাতায় ৪৭তম আন্তর্জাতিক বইমেলা

যশোর শংকরপুর ছোটনের মোড় আঃ আজিজিয়া মাদ্রাসা এবং এতিম খানার  উদ্যোগে দোয়া মাহফিল

সৌদিতে বাংলাদেশী নাগরিক হত্যা; রাষ্ট্রদূতের মধ্যস্থতায় ৩০ কোটি টাকা ক্ষতি পূরণ পাচ্ছে দুই পরিবার

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন লাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার