বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাংনীতে লাইলীর চেয়ারের আঘাতে রক্তাক্ত জখম হলেন আকছেদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ

স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুরের গাংনীতে লাইলী নামের এক মহিলার চেয়ারের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন আকছেদ আলী (৬০) নামের একজন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর), রাত ৭ টার দিকে গাংনী উপজেলার ধানখোলা ইউপি’র গাঁড়াডোব মাঠ পাড়াতে এ ঘটনা ঘটে। আকছেদ আলী জানান, গাঁড়াডোব মাঠ পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে রহিদ (৩৫) দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্ন ভাবে নিজের কব্জায় আনার জন্য অত্যাচার করে আসছে। সংসার ভাঙার চেষ্টাও করে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার বাড়িতে প্রবেশ করে মেয়ে আশার কাছে আসে। এসময় বাঁধা প্রদান করলে রহিদের স্ত্রী লাইলী চেয়ার দিয়ে মেরে আমাকে রক্তাক্ত জখম করে। আকছেদ আলীর মেয়ে জানান, আমি বোনের বাড়ি থাকলে গতকাল কুষ্টিয়া থেকে রহিদ আমাকে জোরপূর্বক অটোতে তুলে নিয়ে যায় এবং তার কাছে থাকার কথা বললে আমি কৌশলে পালিয়ে আসি এবং মায়ের সাথে বাড়ি চলে আসি। আমাকে রহিদের কাছে রাখতে মঙ্গলবার স্বামী সন্তান সাথে থাকা সত্ত্বেও রহিদ আমার বাবার বাড়িতে প্রবেশ করে সে ও তার স্ত্রী লাইলী আমাকে ও আমার বাবাকে মারধর করে। এতে আমার বাবা রক্তাক্ত জখম হন।

এলাকাবাসী সূত্র জানায়, ইতিপূর্বে আশা ও রহিদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরই জের ধরে প্রেমিকাকে কাছে পেতে স্বামী সন্তানের সামনে আশা ও তার বাবা আকছেদ আলীকে মারধর করে।আশার স্বামী আমীর আলী জানান, আমি স্ত্রী সন্তান কে নিয়ে শশুর বাড়ি থাকা অবস্থায় রহিদ ও তার স্ত্রী লাইলী বাড়িতে ঢুকে আশা ও তার বাবা আকছেদ আলী কে মারধর করে। ইতিপূর্বেও রহিদ আমাদের পথে গতিরোধ করে। অনেক ঘটনাও ঘটে যা নিয়ে গ্রাম্য সালিশও হয়েছে।

এলাকাবাসীরা আরও জানান, রহিদ বাসের ড্রাইভার। গোল্ডেন এন্টার প্রাইজের গাড়ির চালক। আজকে হৈচৈ শুনে ছুটে এসে শুনি আকছেদকে অন্যায় ভাবে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তিনারা এহেন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।এবিষয়ে গোল্ডেন এন্টার প্রাইজের মালিক নজরুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনার গাড়ির ড্রাইভার বলে নিশ্চিত করেন। তবে ঘটনা সম্বন্ধে অবগত নন বলে জানান।

এদিকে আকছেদ আলীকে মারধর করে রহিদ ঘটনাস্থল থেকে সটকে পড়ে। আকছেদ আলীর পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান। বুধবার গাংনী থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। আহত আকছেদ আলীকে চিকিৎসা সেবার জন্য গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রচারণায় শীর্ষে ঘড়ি প্রতীকের টিটু, পিছিয়ে অন্য প্রার্থীরা

আ.লীগ সা. সম্পাদক ওবায়দুল কাদের এর সাথে সোমনাথ সাহার  ফুলেল শুভেচছা বিনিময়

কোটচাঁদপুর ইসলামী ব্যা্ংক শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ 

রাণীনগরে ৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি আটক

যুক্তরাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড: এফবিআই এর গুলিতে নিহত বাইডেন হত্যার হুমকিদাতা 

মেহেরপুরে পর্নোগ্রাফি আইনে ভাবির মামলায় দেবর গ্রেপ্তার

সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা তৎপর রয়েছে : বিজিবি প্রধান

প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলাফল হস্তান্তর : গড় পাসের হার ৮৭.৪৪%, মোট জিপিএ ২,৬৯,৬০২ 

দিরাইয়ের পেরুয়া গ্রামে হামলার ঘটনায় চরনারচর ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা