বাংলাদেশ সকাল
বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

২ কিশোর গ্যাং প্রধানসহ নানা অপরাধে আটক ১১ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৫, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ

মোহাম্মদ মাসুদ॥  র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ সাড়াশি অভিযানে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সানি গ্যাং এবং পিচ্ছি সাকিব গ্যাং নামে কিশোর গ্যাং গ্রুপের গ্যাং প্রধান সহ সর্বমোট ১১জন সদস্যকে গ্রেফতার।

আজ ৫ এপ্রিল থেকে ৪এপ্রিল ইফতারের পর হতে সেহেরীর পূর্ব পর্যন্ত অভিযানে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযানে সানি গ্যাং এবং পিচ্ছি সাকিব গ্যাং নামে কিশোর গ্যাং গ্রুপের গ্যাং প্রধান সহ সর্বমোট ১১জন সদস্যকে গ্রেফতার করেছে।

সানি গ্যাং এর কিশোর গ্যাং সদস্যরা হলো ১। রিয়াজ উদ্দিন সানি (২৪) (২০২০ সালের হত্যা মামলার এজাহার নামীয় আসামি), ২। সাদ্দাম হোসেন (২০), ৩। আব্দুল মান্নান (২০), ৪। তানভীর (২০),৫। সোহেল রানা (২১),৬। রবিউল হোসেন (১৮) এবং ৭। আল রাব্বি (২৪)। এবং পিচ্ছি সাকিব গ্যাং। গ্যাং সদস্যরা হলো ১। মো: জসিম (২৫) (গ্যাং লীডার), ২। মো: রাকিব(১৯), ৩। বেলাল মিয়া সাজু (২৩) এবং ৪। মো: সাকিব(১৫)।

সারাদেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকান্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি,চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় এলাকার একটি চক্রের মদদ রয়েছে। ‘হিরোইজম’ প্রকাশ করতেও পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠছে।

সানি গ্যাং, এই গ্রুপটি বায়েজিদ এলাকায় সানী গ্যাং নামে পরিচিত। এরা স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই গ্যাংটির লীডার রিয়াজুদ্দিন সানী বায়েজিদ এলাকার ১টি হত্যা মামলার আসামী। সে জামিনে এসেও এই গ্যাং লালন-পালন করার মাধ্যমে তার প্রভাব বিস্তারসহ বিভিন্ন সময় এলাকায় মারামারি-হানাহানি করার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর সাথে জড়িত। এছাড়াও এই গ্যাং এর সদস্যদের প্রকাশ্যে দিনে-দুপুরে বায়েজিদ বোস্তামী এলাকায় ছিনতাই ও চাঁদাবাজী করতে দেখা গেছে। এই গ্যাং এর সদস্যরা সকলেই মাদকাসক্ত বলে জানা যায়।

সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত রিয়াদ, তানভীর এবং আল রাব্বির নামে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তাামী থানায় চুরি এবং হত্যা সংক্রান্ত মামলা পাওয়া যায়।

পিচ্চি শাকিব গ্যাং। এই গ্রুপটি পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় ছিনতাই,চাদাবাজি এবং ভাড়ায় মারামারি,টাকার বিনিময়ে জমি দখল করার মতো সংঘাতে জড়ানোর মত কাজে লিপ্ত থাকে। তবে এদের মুল কার্যক্রম হলো সন্ধ্যার পর একত্রিত হয়ে রাস্তায় চলাচলকারী মানুষদের কাছে থেকে ছিনতাই করা। এরা বিভিন্ন দোকানদারদের কাছে চাঁদা আদায় করত। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করত। এদের ভয়ে এলাকার মানুষ স্বাভাবিক কার্যক্রম করতে পারত না। এদের সবার নামে পাহাড়লী থানায় ছিনতাই ও মারামারির মামলা আছে জানা যায়। এছাড়াও, পিচ্চি সাকিবের নামে হত্যা মামলা আছে বলে জানা যায়। সিডিএমএস পর্যালোচনায় আসামী জসিম, রাকিব এবং বেলাল এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় ০১টি করে এবং গ্রেফতারকৃত আসামী সাকিবের নামে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এবং আকবরশাহ থানায় ০১টি করে মোট ০২টি ছিনতাই, চাদাবাজি ও মারামারি সংক্রান্ত সংক্রান্ত মামলা পাওয়া যায়।

আটক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ইসলামপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে তাপস কুমার মজুমদার

কর্ণফুলীতে চলাচল রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলে নিহত

রাউজানের সাবেক এমপি ফজলে করিমের সাবেক স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধ’র্ষ’ণ 

পাইকগাছায় ভিজিএফের চাউল বিতরণে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামগড়ে সাংবাদিক মাসুদ রানার উপর হামলা; বিএমএসএস’র নিন্দা

উৎসব মুখর পরিবেশে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

বঙ্গমাতা পাশে থাকাতেই জাতির পিতার সাফল্য অর্জন সহজ হয়েছে : প্রধানমন্ত্রী

ঝিকরগাছায় প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অবৈধভাবে ধান মজুতের অভিযোগে মেঘনা গ্রুপের বিরুদ্ধে মামলা